,

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আজ মুখোমুখি ইংল্যান্ড-বেলজিয়াম

news-image

স্পোর্টস ডেস্ক : শেষ পর্যায়ে পৌঁছে গেছে রাশিয়া বিশ্বকাপ। এরইমধ্যে ফাইনাল নিশ্চিত করেছে যোগ্য দুই দল। সেমিফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরেছে ইংল্যান্ড ও ফ্রান্সের কাছে বেলজিয়াম। সেমিতে পরাজিত দুই দল আজ মাঠে নামছে তৃতীয় স্থান নির্ধারণের জন্য। সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচকে বিশেষ গুরুত্ব দিচ্ছে দুটি দলই। এ ম্যাচ জিতে ভালোভাবে বিশ্বকাপ শেষ করার কথা জানিয়ে দিয়েছেন ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেট ও বেলজিয়ামের ম্যানেজার রবার্তো মার্টিনেজ।

এদিকে দুইটি দলই ‘জি’ গ্রুপ থেকে উঠে এসেছে সেমিফাইনালে। কিন্তু সেখানে ইংল্যান্ড ২-১ গোলে ক্রোয়েশিয়ার বিপক্ষে ও বেলজিয়াম ১-০ গোলে ফ্রান্সের বিপক্ষে হেরে যায়।

এখন পর্যন্ত ২২ বার মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও বেলজিয়াম। এরমধ্যে অধিক সংখ্যক জয় নিয়ে এগিয়ে আছে ইংল্যান্ড। এই ২২ ম্যাচের মধ্যে ইংলিশদের জয় ১৫ বার ও বেলজিয়ামের ৩ বার। ড্র হয়েছে ৪টি ম্যাচ।

রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্বের আগে ১৯৫৪ ও ১৯৯০ সালে দুবার দেখা হয়েছিলো বেলজিয়াম ও ইংল্যান্ডের। এর মধ্যে ১৯৫৪ সালের ম্যাচটি ৪-৪ গোলে ড্র হয়। আর ১৯৯০ সালে বেলজিয়ামকে ১-০ গোলে হারায় ইংল্যান্ড।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে