,

আর্জেন্টিনা চায় মেসি একাই সব করে দেবে : ম্যারাডোনা

news-image

স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনা বিশ্বকাপে নেই কিন্তু তবুও থেমে নেই তাদের নিয়ে আলোচনা। বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেওয়ায় সমালোচকদের তীর ধেয়ে এসেছে তাদের দিকে। বিশ্বকাপে আর্জেন্টিনার মতই নিষ্প্রভ ছিলেন মেসি।

এক গোলের পাশাপাশি দুটি এসিস্ট করেছেন বিশ্বকাপে। যা তার মতো খেলোয়াড়ের কাছে যথেষ্ট নয়। আর্জেন্টিনার গেমপ্ল্যানই সাজানো হতো মেসিকে ঘিরে। ম্যারাডোনা এবার ধুয়ে দিলেন পুরো আর্জেন্টিনা দলকে।

ভেনেজুয়েলার টিভি বিষয়ক অনুষ্ঠান টেলেসুর অনুষ্ঠানে ম্যারাডোনা বলেন, ‘আর্জেন্টিনা চায় মেসি একাই সব করে দিক। মেসি খেলার ভেতর যখন খুব নিমগ্ন থাকে বিলিয়া কিংবা এনজো পেরেজকে কোন পাস দিলে সেটি পাথর টানার ঠেলাগাড়ির মত ফিরে আসে তার কাছে।’

এ সময় আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনকেও ধুয়ে দেন ম্যারাডোনা। সঙ্গে সাম্পাওলিকে দাবার খেলোয়াড় হিসেবেও অভিহিত করেন এই ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ী অধিনায়ক।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে