,

মিরাজ ঘূর্ণিতে অলআউট ওয়েস্ট ইন্ডিজ

news-image

স্পোর্টস ডেস্ক:

জ্যামাইকা টেস্টের প্রথম ইনিংসে ৩৫৪ রান সংগ্রহ করে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। আগের দিনে চার উইকেটে ২৯৫ রান সংগ্রহ করা উন্ডিজ, শুক্রবার দ্বিতীয় দিনে ৫৯ রান যোগ করতেই ৬ উইকেট হারায় স্বাগতিকরা।

বাংলাদেশ দলের হয়ে একাই ৫ উইকেট শিকার করেন অফস্পিনার মেহেদি হাসান মিরাজ। তবে মিরাজ উইকেট বেশি নিলেও কাজের কাজটি করেছেন তরুণ পেস বোলার আবু জায়েদ রাহী। শুক্রবার প্রথম সেশনে তিনিই ক্যারিবীয়দের ব্যাটিংয়ে ধস নামান।

আগের দিনে ১০ ওভারে ২২ রানে কোনো উইকেট না পাওয়া রাহী, এদিন ৮ ওভারে ১৬ রান দিয়ে নেন ৩ উইকেট। এছাড়া দুই উইকেট শিকার করেন তাইজুল ইসলাম।

ক্যারিবীয়দের জবাবে ব্যাটিংয়ে বাংলাদেশ দল। মধ্যাহ্ন রিবতিতে যাওয়ার আগে কোনো উইকেট না হারিয়ে ১০রান সংগ্রহ করেছে টাইগাররা।