,

নেইমারের ‘অভিনয়’ নিয়ে যা বললেন ফিফা প্রেসিডেন্ট

news-image

অসাধারণ সব পারফরম্যান্স উপহার দিয়ে ইতোমধ্যেই নিজেকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছেন নেইমার। মেসি-রোনালদোর যুগেও তার নামের পাশে যোগ হয়েছে ইতিহাসের সবচেয়ে দামি ফুটবলারের ট্যাগ। তবে রাশিয়া বিশ্বকাপে মাঠের পারফরম্যান্স ছাপিয়ে আলোচনার শীর্ষে ছিলেন ‘অভিনেতা’ নেইমার।

১৩ জুলাই, শুক্রবার মস্কোতে আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সংবাদ সম্মেলনেও ঘুরে-ফিরে উঠে আসে নেইমারের ‘অভিনয়’ প্রসঙ্গ। প্রশ্নটা করেছিলেন নেইমারের দেশেরই এক সাংবাদিক। তবে ব্রাজিলের ওই সাংবাদিকের প্রশ্নের জবাবে কোনো মন্তব্য করেননি ইনফান্তিনো। বরং হেসে উড়িয়ে দিয়েছেন নেইমারের ‘অভিনয়’ প্রসঙ্গ।

নেইমার প্রসঙ্গে ইনফান্তিনো বলেন, ‘নেইমার সম্পর্কে আমার প্রথম বক্তব্য হলো, সে অবশ্যই একজন গ্রেট ফুটবলার। অসাধারণ প্রতিভাবান ফুটবলার নেইমার। এমন অনেক ফুটবলার আছে, যারা ভক্ত-সমর্থকদের কাছে স্বপ্নের মতো। এমন ফুটবলারদের নিয়ে আমি নেতিবাচক কোনো মন্তব্য করতে পারি না। তাদের মধ্যে একজন নেইমার।’

‘অভিনয়’ বা মাঠে নেইমারের গড়াগড়ির প্রসঙ্গ উঠতেই হেসে ফেলেন ফিফা প্রেসিডেন্ট, ‘তার মতো একজন ফুটবলারের খেলা সামনে বসে দেখার আনন্দই আলাদা। সে অন্যতম একজন শীর্ষ খেলোয়াড়। অবশ্য সে যা করেছে…(দমফাটা হাসি)।’

এই প্রসঙ্গ নিয়ে আর কথা বাড়াননি ফিফা প্রেসিডেন্ট। বরং হাসি থামিয়ে তিনি বলেন, ‘আশা করছি, সামনের দিনগুলোতে সে (নেইমার) তার প্রতিভা দেখাতে সক্ষম হবে। আমি নিশ্চিত। কারণ সে একজন সত্যিকারের প্রতিভাবান ফুটবলার।’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর