,

‘জিদানের মতো কিংবদন্তী হওয়ার পথে গ্রিজম্যান’

news-image

স্পোর্টস ডেস্ক: চলতি বিশ্বকাপে ফ্রান্সের পক্ষে সবচেয়ে বেশি গোল করেছেন অ্যাতলেটিকো মাদ্রিদের তারকা স্ট্রাইকার আন্তোনিও গ্রিজম্যান। ফ্রান্সের আরেক তারকা খেলোয়াড় পল পগবার মতে জিনেদিন জিদানের মতো কিংবদন্তী হওয়ার মতোই এগোচ্ছেন গ্রিজম্যান।

ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা পগবার মতে গ্রিজম্যানের মধ্যেও জিদানের মতো বড় খেলোয়াড়ের সকল গুণাবলী আছে এবং সবাইকে এক করে রাখতে পারেন গ্রিজম্যান। গ্রিজম্যানের হাত ধরেই ফ্রান্স সর্বোচ্চ সাফল্য পাবে বলে আশাবাদী পগবা।

বুধবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘জিনেদিন জিদান ফুটবল একজন কিংবদন্তী। তাকে আদর্শ মেনে ফুটবলে আসে অনেকেই। আমার মতে গ্রিজম্যানও জিদানের মতোই আরেকজন হওয়ার পথে অনেকদূর এগিয়ে গেছে।’

এসময় পগবা জানান যে ফাইনালে গ্রিজম্যানের কাছে অন্তত একটি গোল আশা করছেন তিনি। পগবা বলেন, ‘ফ্রান্সের খুবই জনপ্রিয় ব্যক্তিত্ব গ্রিজম্যান। মাঠের খেলায় সে বারবার প্রমাণ করে যে সে বড় এক খেলোয়াড়। আমি চাই রোববারের ফাইনালে সে অন্তত একটি গোল করুক।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে