,

মেসিরা না পারলেও ফাইনালে থাকছে আর্জেন্টিনার রেফারি

news-image

স্পোর্টস ডেস্ক: চলতি বিশ্বকাপে মাঠের খেলায় ব্যর্থতার পরিচয় দিয়েছে আর্জেন্টিনা। মেসি-হিগুয়েনরা পারেননি দ্বিতীয় রাউন্ডের বাঁধা পেরোতে। তবে মাঠ পরিচালনার খেলায় মেসিদের চেয়েও কয়েক ধাপ এগিয়ে ফাইনাল ম্যাচে পৌঁছে গিয়েছেন আর্জেন্টিনার ৪৩ বছর বয়সী রেফারি নেস্তর পিতানা।

আগামী রোববার লুঝনিকি স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে ক্রোয়েশিয়া ও আর্জেন্টিনা। এই ম্যাচে রেফারি হিসেবে দায়িত্ব পেয়েছেন আর্জেন্টাইন রেফারি পিতানা। বৃহস্পতিবার রাতে তৃতীয় স্থান নির্ধারণী ও ফাইনাল ম্যাচের জন্য রেফারির তালিকা প্রকাশ করেছে ফিফা।

ফাইনাল ম্যাচে পিতানার সাথে সহকারী রেফারি হিসেবে থাকবেন দুই স্বদেশী হার্নান মাইদানা ও হুয়ান পাবলো বেলাত্তি। এছাড়া চতুর্থ রেফারি হিসেবে থাকবেন নেদারল্যান্ডসের বর্ন কুইপার্স ও অতিরিক্ত রেফারি হিসেবে থাকবেন কুইপার্সের স্বদেশী আরভিন জেইন্সত্রা।

২০১০ সালে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করা পিতানা চলতি বিশ্বকাপে এখনো পর্যন্ত ৪টি ম্যাচ পরিচালনা করেছেন। স্বাগতিক রাশিয়া ও সৌদি আরবের মধ্যকার উদ্বোধনী ম্যাচ পরিচালনার দায়িত্ব ছিলো তারই কাঁধে। এছাড়া গ্রুপ পর্বে মেক্সিকো-সুইডেন, দ্বিতীয় রাউডে ক্রোয়েশিয়া-ডেনমার্ক ও কোয়ার্টার ফাইনালে উরুগুয়ে-ফ্রান্স ম্যাচটি পরিচালনা করেছেন তিনি।

গত ১৪ জুন তারিখে উদ্বোধনী ম্যাচ পরিচালনা করেছিলেন পিতানা। আগামী ১৫ই জুলাই তারিখে বিশ্বকাপের ফাইনাল ম্যাচটিও পরিচালনা করবেন তিনিই।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে