রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিত-কুলদীপ ধামাকায় ভারতের সহজ জয়

news-image

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি সিরিজ পকেটে পুড়ে নেওয়ার পর দাপটের সঙ্গে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ জিতল ভারত৷ ২৬৯ রান তাড়া করতে নেমে রোহিতের ১৩৭ রানের ইনিংসের সুবাদে ৯.৫ ওভার বাকি থাকতেই ৮ উইকেটে সহজে ম্যাচ জিতে নিল ভারত৷

তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে ১-০ এগিয়ে গেল কোহলিরা৷ ইংল্যান্ডের বিরুদ্ধে এদিন ওয়ানডে ক্যারিয়ারের ১৮ তম সেঞ্চুরি হাঁকালেন ‘হিটম্যান’ রোহিত৷ ১৩৭ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন ভারতীয় ওপেনার৷ রোহিতের ইনিংস সাজানো ছিল ১৫টি চার ও চারটি ছয় দিয়ে৷ শনিবার লর্ডসে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে মুখোমুখি হবে দুই দল৷

রোহিত ছাড়া এদিন নটিংহ্যামের ব্যাটিং সহায়ক পিচে রান পেয়েছেন অধিনায়ক বিরাট কোহলি৷ অধিনায়ক হিসেবে ক্যারিয়ারের পঞ্চাশতম ওয়ান ডে ম্যাচে সাতটি বাউন্ডারির সাহায্যে ৭৫ রান করেন তিনি৷ ওপেনার শিখর ধাওয়ানের সংগ্রহ ৪০ রান৷

ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে কোহলিদের দাপুটে জয়ে ভারতীয় বোলারদের প্রশংসা প্রাপ্য৷ ম্যাচে ২৫ রান খরচ করে ৬টি উইকেট তুলে নেন চায়নাম্যান কুলদীপ যাদব৷ বলা চলে কুলদীপের স্পিন ভেল্কিতেই রানের স্বর্গে রান পেলেন না ব্রিটিশ ব্যাটসম্যানরা৷

এই উইকেটেই চলতি বছরের জুনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪৮১ রান তুলেছিল ইংল্যান্ড৷ সেই উইকেটে এদিন কুলদীপের স্পিন অস্ত্রের সামনে ২৬৮ রানে অলআউট হয়ে যায় মর্গ্যানরা৷ ভারতের কুলদীপ-চাহাল স্পিন জুটিতে সাতটি উইকেট নিয়েছেন৷ পেসার উমেশ পেয়েছেন দুটি উইকেট৷ বোলারদের উপর ভর করেই সিরিজে ১-০ লিড নিল ভারত। ক্যারিয়ারের সেরা বোলিং করে ম্যাচের সেরা হয়েছেন কুলদীপ৷

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ