,

ব্র্যাথওয়েটের সেঞ্চুরিতে ধুঁকছে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : দিনের শুরুতে ভালো একটা অবস্থানে থেকেও ব্র্যাথওয়েটের সেঞ্চুরিতে অনেকটা ধুঁকছে বাংলাদেশ। প্রথম ম্যাচের একমাত্র ইনিংসে ১২১ রান করা ব্র্যাথওয়েট এদিন আউট হওয়ার আগে করেছেন ১১০ রান। ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরির এই ইনিংসে ২৭৯ বল খেলে ৯টি বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির অপেক্ষায় থাকা হেটমায়ারের রান ৮৪।

ক্রেইগ ব্রাথওয়েটকে সাজঘরে ফেরাতে কম চেষ্টা করেননি মেহেদি হাসান মিরাজরা। কোনো ভাবেই কাজ হচ্ছিল না। অবশেষে দিনের একিবারে শেষ মূহুর্তে ব্রাথওয়েটকে সাজঘরে ফেরাতে সক্ষম হন মিরাজ।

অথচ প্রথম সেশনে খানিকটা এগিয়ে ছিল বাংলাদেশই। দ্বিতীয় সেশন থেকে বদলাতে থাকে চিত্র। তৃতীয় সেশনে দারুণ খেলে দিনটাই নিজেদের করে নেয় ওয়েস্ট ইন্ডিজ।

সকালে স্পিনের ঝলকে ক্যারিবিয়ানদের নাড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। উদ্বোধনী জুটি থেমেছিল ৮ রানে। কিন্তু পরের তিন জুটির প্রতিটি ছাড়িয়ে যায় আগেরটিকে। ওয়েস্ট ইন্ডিজ ক্রমেই সরিয়ে ফেলে চাপের ছায়াগুলোকে। দ্বিতীয় উইকেট জুটিতে আসে ৫০ রান, তৃতীয় জুটিতে ৭৮ আর চতুর্থ জুটিতে ১০৯।

দুই দলের একাদশে ছিল উল্টো বার্তা। তিনজন স্পিনার নিয়ে একাদশ সাজায় বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ বাদ দেয় আগের টেস্টে খেলা একমাত্র স্পিনারকেও। খেলা শুরুর পর দেখা গেল, উইকেট পড়তে খুব ভুল করেননি সাকিব। ম্যাচের প্রথম সকালেই মিলল বেশ টার্ন ও বাউন্স!

দিনশেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৪ উইকেটে ২৯৫ রান। প্রথম ম্যাচের ধারাবাহিকতায় এই ম্যাচেও এরই মধ্যে ৩ উইকেট নিয়ে ফেলেছেন মেহেদি হাসান মিরাজ। অন্য উইকেটে নাম লিখিয়েছেন তাইজুল ইসলাম।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে