আর্জেন্টিনা কোচ আর থাকছেন না সাম্পাওলি

news-image

হোর্হে সাম্পাওলির অধীনে বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে আর্জেন্টিনা। এরপরই প্রশ্নটা উঠেছিল, কোচ নিজে সরে দাঁড়াবেন, নাকি তাঁকে ছাঁটাই করা হবে? পরে শোনা গিয়েছিল, আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের দায়িত্ব দেওয়া হচ্ছে তাঁকে। কিন্তু নতুন গুঞ্জন এসে হাজির হয়েছে আজ, আর্জেন্টিনার কোচ হিসেবে নাকি আর দেখা যাবে না সাম্পাওলিকে।

সোমবার এএফএ সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে বৈঠকে বসেন সাম্পাওলি। সেখানেই নাকি সিদ্ধান্ত হয়, আপাতত আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের দায়িত্ব নেবেন তিনি। ২৮ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত স্পেনের ভ্যালেন্সিয়ায় বয়সভিত্তিক দলের একটি টুর্নামেন্ট আছে। সেখানে অনূর্ধ্ব-২০ দলের কোচ হিসেবে সাম্পাওলির পারফরম্যান্স দেখেই তাঁকে মেসিদের কোচ হিসেবে রাখা হবে কি না, এ সিদ্ধান্ত নেওয়া হবে।

গতকাল প্রকাশিত খবরে জানা গেছে, সাম্পাওলি নাকি ভেবেচিন্তে দেখেছেন, এ দায়িত্ব নেওয়া তাঁর মাপের কোচের সঙ্গে ঠিক যায় না। আর এ কারণেই অনূর্ধ্ব-২০ দলের হয়ে টুর্নামেন্টে যাবেন না তিনি। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন নাকি এ ঘটনার পর সাম্পাওলির সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাচ্ছে। কয়েক ঘণ্টার মধ্যেই নাকি সাম্পাওলির বিদায়ের ঘোষণা আসতে পারে। সমস্যা হচ্ছে, সাম্পাওলির সঙ্গে এএফএর যে চুক্তি, সে অনুযায়ী চাকরিচ্যুত হলে ২০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পাবেন সাম্পাওলি! তবে, এএফএ সর্বোচ্চ এই বছরের শেষ পর্যন্ত বেতন দিতে আগ্রহী।

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার