রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নানা সমস্যায় শেখ হাসিনা সফটওয়্যার পার্কের উদ্যোক্তারা

news-image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৭ সালের ১০ ডিসেম্বর যশোরে উদ্বোধন করেন দেশের প্রথম সফটওয়্যার টেকনোলজি পার্ক। তবে, চালু হওয়ার সাত মাসের মধ্যেই নানাবিধ সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের উদ্যোক্তারা। ঘোষিত সুবিধা না পাওয়া ও প্রজেক্ট ম্যানেজমেন্ট কোম্পানির অব্যবস্থাপনার কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে অভিযোগ তাদের। তবে সংশ্লিষ্টরা বলছেন, উদ্যোক্তাদের জন্য ভর্তুকি দিয়েই চলছে প্রতিষ্ঠানটি, ভালো না করার বিষয়টি একান্তই তাদের ব্যাপার।

যশোর শহরের নাজির শংকরপুর এলাকায় ১২ দশমিক ১৩ একর জমির ওপর ৩০৫ কোটি টাকা ব্যয়ে এ পার্কে চলতি বছরের শুরুতেই কাজ শুরু করেন উদ্যোক্তারা। সরকার শুরুতেই পার্কটি পরিচালনার জন্য টেকসিটি নামে একটি প্রজেক্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে দিয়ে দেয়। উদ্যোক্তারা বলছেন, কোম্পানির অব্যবস্থাপনার কারণে শুরু থেকেই নানাবিধ সমস্যায় জর্জরিত তারা। সেই সাথে সরকার ঘোষিত সুবিধাদি না পেয়ে আর্থিকভাবে ক্ষতির শিকার হচ্ছেন তারা।

উদ্যোগতারা বলছেন, আমরা জানি এখানে বিদ্যুতে সাবসিটি দেবে কিন্তু সেখানে সাবসিটির পরিবর্তে আমাদের আরো অতিরিক্ত গুণতে হচ্ছে। সরকার থেকে ইন্টারনেট সুবিধা পাবার কথা সেটা আমরা এখনো পাইনি। তবে, উদ্যোগতারা বলছেন, অন্যান্য যে উদ্যোগতার আছেন, তারা যদি এই প্রতিষ্ঠানে আসতো তাহলে কুঅপারেটিভ হয়ে এক সাথে কাজ করা যেত।

বিশেষায়িত এ পার্কটিতে প্রাণ সঞ্চার করতে দক্ষ জনবল পাচ্ছেন না উদ্যোক্তারা। যে কারণে আগ্রহ হারাচ্ছেন পুরাতন ও নতুন উদ্যোক্তারাও।

উদ্যোগতারা বলছেন, সফটওয়্যার ডেবলেপমেন্টের জন্য অনেক দু’বার নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তবে কেউ স্কিল না। এখানে ১০ হাজার মানুষের কর্ম সংস্থানের কথা থাকলেও সেটা এখনোও সম্ভব হচ্ছে না। হাইটেক পার্ক কর্তৃপক্ষের কাছে সকল সমস্যার সমাধান দাবি করা হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তাদের সংগঠন বিজনেস ওনার্স এসোসিয়েশনের নেতা।

উদ্যোক্তাদের সংগঠন বিজনেস ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিদুল ইসলাম বলেছেন, সমস্যাগুলো সমাধানের জন্য আমরা এরই মধ্যে হাইটেকের সঙ্গে বসেছি। তারা আমাদের কাছ থেকে লিখিত চেয়েছেন। আমরা সেগুলো দেয়ার ব্যবস্থা করছি।

টেকসিটি বাংলাদেশ লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আব্দুল্লাহ মুহিত বলেছেন, কর্তৃপক্ষ একটি সাবসিটি দিয়েছে তার সাথে টেকসিটি বাংলাদেশ লিমিটেডও একটি সাবসিটি দিয়ে বিদ্যুৎ বিলের একটা সমাধান করে দিয়েছে। উদ্যোগতারা যখন কাজ শুরু করবে আশা করা হচ্ছে সমস্যার সমাধান হয়ে যাবে। তবে, ভালো না করার বিষয়টি উদ্যোক্তাদের ব্যাপার।

এক লাখ ৮০ হাজার স্কয়ার ফুট যায়গার এ পার্কে বর্তমানে ১৯টি কোম্পানি কাজ করছে, ১৪টি চুক্তিবদ্ধ হয়েছে এবং ১৭টি প্রতিষ্ঠান প্রস্তাব পর্যায়ে রয়েছে। সূত্র : সময় টেলিভিশন

এ জাতীয় আরও খবর

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

বদির পরিকল্পনাতেই একরাম হত্যা: চিফ প্রসিকিউটর

রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার নির্ধারণ করল সরকার

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা