,

গুপ্তচরবৃত্তি ও গুপ্তহত্যায় আমেরিকার জুড়ি নেই: ইরান

news-image

মঙ্গলবার আরব আমিরাত সফরে গিয়ে আবু ধাবির যুবরাজ শেখ মোহাম্মাদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন পম্পেও; আবু ধাবিতে ইরান বিরোধী অভিযোগ করেন তিনি
মঙ্গলবার আরব আমিরাত সফরে গিয়ে আবু ধাবির যুবরাজ শেখ মোহাম্মাদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন পম্পেও; আবু ধাবিতে ইরান বিরোধী অভিযোগ করেন তিনি ইউরোপে চালানো সন্ত্রাসী হামলাগুলোতে ইরানি কূটনৈতিক মিশনগুলোর জড়িত থাকার মার্কিন অভিযোগ ‘হাস্যকর’ বলে উড়িয়ে দিয়েছে তেহরান। একইসঙ্গে ইরান বলেছে, বিশ্বের সমসাময়িক ইতিহাসে বরং মার্কিন দূতাবাসগুলোর এ ধরনের অবৈধ তৎপরতার অসংখ্য উদাহরণ রয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতে এক সংক্ষিপ্ত সফরের সময় স্কাই নিউজ আরাবিয়া’কে দেয়া এক সাক্ষাৎকারে অভিযোগ করেন, ইউরোপের বিভিন্ন দেশে সন্ত্রাসী হামলার কাজে ইরান তার দূতাবাসগুলোকে ব্যবহার করছে।

এর প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বুধবার পম্পেও’র অভিযোগকে ভিত্তিহীন, বিভ্রান্তিকর এবং ইরানের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ বলে বর্ণনা করেন। তিনি বলেন, ইউরোপীয় দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক শক্তিশালী করার লক্ষ্যে আন্তর্জাতিক আইন মেনে ইরানের কূটনৈতিক মিশনগুলো পরিচালিত হচ্ছে।

তিনি বলেন, “আমাদের দেশের বৈদেশিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতেই মার্কিন সরকার এ ধরনের ভিত্তিহীন অভিযোগ তুলছে।”

ইরানের এ মুখপাত্র বলেন, মার্কিন দূতাবাসগুলো বরং বিশ্বের বহু দেশে অবৈধ গুপ্তচরবৃত্তি থেকে শুরু করে অসংখ্য গুপ্তহত্যা ও নাশকতামুলক তৎপরতা চালিয়েছে এবং এসব কাজে শত শত মার্কিন নিরাপত্তা কর্মকর্তা অংশ নিয়েছে। তিনি বলেন, বিভিন্ন সূত্রের বরাত দিয়ে আমেরিকার এসব অবৈধ তৎপরতার খবর আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। মার্কিন সরকার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এসব সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে বলে কাসেমি অভিযোগ করেন।পারসটুডে

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে