,

আজ জিতলেই বিশ্বকাপে বাংলাদেশের মেয়েরা

news-image

একের পর এক জয়ে নিজেদের ইতিহাসের সেরা সময়ে পার করছে বাংলাদেশের নারী ক্রিকেটাররা। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বের শুরুর ধাপগুলো দারুণ ভাবেই পার করে সেমিফাইনালে উঠেছে সালমারা। আর সেমির লড়াইয়ে আজ স্কটল্যান্ডকে হারালেই বিশ্বকাপে খেলার টিকিট পাবে বাংলাদেশ। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত আটটায়।

নেদারল্যান্ডসে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্বে টানা তিন ম্যাচেই জয় তুলে নিয়েছে বাংলাদেশ। আর তিনটি ম্যাচেই বড় দলের মতই খেলেছে সালমার দল। নিজেদের শেষ ম্যাচে ফাহিমা খাতুনের হ্যাটট্রিকে সংযুক্ত আরব আমিরাতকে ৮ উইকেটে হারিয়ে সেমিতে উঠেছে বাংলাদেশ। এর আগে প্রথম ম্যাচে পাপুয়া নিউ গিনির বিপক্ষে ৩১ বল হাতে রেখে আট উইকেটের জয় শুরু করে টাইগ্রেসরা। একই ভাবে দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডকে ৭৩ বল হাতে রেখে সাত উইকেটে হারায় রোমানা-সালমারা।

আজ জিতলেই ২০২১ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে খেলা নিশ্চিত করবে বাংলাদেশ। স্কটিশ মেয়েদের হারালে ফাইনালে আয়ারল্যান্ড ও পাপুয়া নিউ গিনির মধ্যকার যে কোনো দলের বিপক্ষে খেলবে লাল-সবুজের দল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে