,

পানির দরে টিকিট বিক্রি

news-image

ব্রাজিলের সাও পাওলো থেকে সেন্ট পিটার্সবার্গের দূরত্ব ১১ হাজার ৫৫৯ কিলোমিটার। ব্রাজিল সেমিফাইনালে উঠলে সেন্ট পিটার্সবার্গের ক্রেসতোভস্কি স্টেডিয়ামে খেলত। জোসে তার স্ত্রীকে নিয়ে এসেছেন রাশিয়ার এ শহরে। অফিসে ছুটি নিতে হয়েছে। পেশায় আইনজীবী। সঙ্গে আরেকজন পারিবারিক বন্ধুও রয়েছেন। নিয়তির কী খেলা! ব্রাজিল কাজানে বেলজিয়ামের কাছে হেরে ‘হেক্সা’ জয়ের স্বপ্ন জলাঞ্জলি দিয়েছে। জোসে অন্য দেশের খেলা দেখতে যাবেন না। এজন্য ইয়ামিন নামে এক ভদ্রলোকের কাছে তিনটি টিকিট বিক্রি করে দেন।
একেকটি টিকিটের মূল্য ছিল ২৮০ ডলার। সেগুলো তারা ১৫০ ডলারে বেচে দিয়েছেন। মনে এতটাই কষ্ট যে, টিকিট কাছে রাখতেও খারাপ লাগছে। তারা ইচ্ছে করলে ম্যাচ দেখতে স্টেডিয়ামে আসতে পারতেন। পরের ম্যাচ দেখে কী লাভ, এ যে ‘পরবাসী যন্ত্রণা’!

নিজ ভূমে পরবাসী বলে একটা কথা বাংলা সাহিত্যে রয়েছে। যেহেতু ব্রাজিল নেই, সেহেতু তারা তো বিশ্বকাপে পরবাসীই! যেমন বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে যে পাগলামি হয়, সেটাকে পরবাসী উন্মাদনাও বলা যায়। বাংলাদেশ তো আর ফুটবল বিশ্বকাপে খেলে না।
ফিফা কয়েক ধাপে ও কয়েক স্তরে টিকিট বিক্রি করে। আবার কালোবাজারিদের হাতেও টিকিট গেছে। সেন্ট পিটার্সবার্গে বাঙালি এক ভদ্রলোক ইয়ামিনের সঙ্গে কথা হয়। তিনি বলেন, বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায় হয়েছে। সমর্থকরা বেশ হতাশ। তারা অন্য দলের খেলা দেখতে চায় না। আমি সেমিফাইনালের টিকিট আগে কিনতে পারিনি। পরে এক ব্রাজিলিয়ানের কাছ থেকে কিনেছি। উনি অনেক কম মূল্যে টিকিট বিক্রি করেছেন। তারা বলছেন, মন ভেঙে গেছে। আর খেলা দেখবেন না। বরং ওই টাকা দিয়ে শপিং করে আর ঘুরে বেড়িয়ে মনকে হালকা করবেন। ইয়ামিন আরও বলেন, তার চার-পাঁচটি টিকিট দরকার ছিল। বন্ধু-বান্ধব নিয়ে খেলা দেখবেন। সেমিফাইনাল ম্যাচের টিকিট সংগ্রহ হয়েছে। অনলাইন ছাড়াও কালোবাজারিদের কাছে টিকিট পাওয়া যায়। এসব টিকিট আবার নকল হতে পারে। এজন্য তিনি আর সে ঝুঁকি নেননি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে