দুই ‘হলুদ কার্ড’ পাওয়ার পরও ফাইনাল খেলবেন এমবাপ্পে!

news-image

স্পোর্টস ডেস্ক : সেমিফাইনালে বেলজিয়ামের বিপক্ষে জয় পেলেও এই ম্যাচে কিলিয়ান এমবাপ্পে দ্বিতীয় হলুদ কার্ডের দেখা পেয়েছেন। এর ফলে পিএসজি তারকা ফাইনালে খেলতে পারবেন কিনা সেটা নিয়ে তার ভক্তদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।

লন্ডনের দ্য এক্সপ্রেসের খবর, রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের সেরা তারকা এমবাপ্পে। বিশ্বকাপে ইতোমধ্যে তিনটি গোল করেছেন তিনি। আর বেলজিয়ামের বিপক্ষে গোল না পেলেও দুর্দান্ত খেলেছেন পিএসজি তারকা। রবিবার মস্কোতে ইংল্যান্ড কিংবা ক্রোয়েশিয়ার সঙ্গে ফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স। কিন্তু দুটি হলুদ কার্ড পাওয়ায় এমবাপ্পে কি সেই ম্যাচে খেলতে পারবেন?

ফিফার নিয়ম অনুযায়ী, সাধারণত দুটি হলুদ কার্ড পাওয়ায় এক ম্যাচ বহিষ্কার হওয়ার কথা এমবাপ্পের। সেক্ষেত্রে তার ফাইনালে খেলার কথা নয়। কারণ ফিফা নিয়ম অনুযায়ী, বিশ্বকাপে দুই হলুদ কার্ড পাওয়া মানে পরের ম্যাচে নিষেধাজ্ঞা।

কিন্তু ফিফার এই নিয়ম পরিবর্তন হয়ে যায় যখন খেলা শেষ ধাপে চলে আসে। কারণ ফিফা সেমিফাইনালে স্টেজে এসে খেলোয়াড়দের আগের সব হলুদ কার্ড তুলে নেয়। এর কারণ কোনো খেলোয়াড় যাতে এত দূর আসার পর ফাইনাল মিস না করে। সেই কারণে টানা দুই ম্যাচে হলুদ কার্ড পাওয়ার পরও ফাইনালে দেখা যাবে এমবাপ্পেকে।

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার