রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আফগানিস্তানে একদিনে ৬০ জনেরও বেশি জঙ্গি নিহত

news-image

আফগানিস্তানে সেনা অভিযানে একদিনে ৬০ জনেরও বেশি জঙ্গি নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে।

সেনা কোর ২০৯-এর মুখপাত্র হানিফ রিজাই সিনহুয়াকে জানান, আফগান বিমান বাহিনীর হেলিকপ্টারের সমর্থনে কেবলমাত্র উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশের চিমতাল, ফাইজাবাদ ও চাহার বোলাক জেলায় সেনাবাহিনীর অভিযানে ১৪ তালেবান নিহত ও আরো ৮ জন আহত হয়।

আহতদের মধ্যে বালখ প্রদেশের তালেবান সমর্থিত গভর্নর কুদরাত উল্লাহ রয়েছেন বলে তিনি জানান।

তিনি আরো বলেন, অভিযানে আফগান নিরাপত্তায় নিয়োজিত যৌথবাহিনী পাঁচটি গ্রাম জঙ্গিমুক্ত এবং সড়কের পাশে বেশকিছু ভূমিমাইন অপসারণ করে।

এদিকে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বার্তায় জানায়, পশ্চিম ফারাহ প্রদেশের পার্চামান জেলায় বিমান বাহিনীর অভিযানে ৩১ জঙ্গি নিহত ও ১৪ জন আহত হয়।

এ ছাড়া অভিযানে জঙ্গিদের ব্যবহৃত তিনটি গাড়ি ও পাঁচটি মোটর সাইকেল গুড়িয়ে দেয়।

অপর এক অভিযানে উরুজগন প্রদেশের রাজধানী তিরিন কোট এবং দিরাউদ জেলায় ১১ জঙ্গি নিহত ও সাতজন আহত হয়েছে বলে জানানো হয়।

গজনি প্রদেশের পূর্বাঞ্চলে মুগুর এবং আন্দর জেলায় আফগান নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষে ৪ জঙ্গি নিহত ও ছয়জন আহত হয়েছে। হেরাত প্রদেশের পশ্চিমাঞ্চলে রাস্তার পাশে ভূমি মাইন স্থাপনের সময় তিন জঙ্গি নিহত হয়েছে বলে জানানো হয়। সিনহুয়া, বিএসএস

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ