স্পেনের নতুন কোচ লুইস এনরিকে

news-image

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের দু’দিন আগে কোচ পাল্টে সমালোচনার জন্ম দিয়েছিল স্পেন। টুর্নামেন্ট চলাকালীন ফার্নান্দো হিয়েরো স্পেন দলের দায়িত্বে থাকলেও দ্বিতীয় রাউন্ডে রাশিয়ার বিপক্ষে হেরে বিদায় নিলে আবারো কোচ ইস্যুটি নতুন করে সামনে আসে।

রোববার স্পেনের কোচের পদ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ান অন্তর্বর্তীকালীন কোচ ফার্নান্দো হিয়েরো। এমনকি তিনি তার আগের স্পোর্টিং ডিরেক্টরে পদেও আর ফিরতে চান না। এরপরেই স্পেনের নতুন দলের কোচ হিসেবে নাম লেখালেন সাবেক বার্সেলোনা কোচ লুইস এনরিক।

খেলোয়াড় হিসেবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ দুই ক্লাবেই খেলেছিলেন তিনি। সেল্টা ভিগো, রোমাকে কোচিং করানো এনরিকে ২০১৪ সালে বার্সেলোনার কোচ হয়ে আসেন। ৩ মৌসুমে ক্লাবটিকে ৯টি শিরোপা জেতান। যার ভেতর এক মৌসুমে ট্রেবলও জিতিয়েছিলেন।

শক্ত মানসিকতার লুইস এনরিকের প্রধান বৈশিষ্ট্য হলো, তিনি খেলোয়াড়দের সঙ্গে খুব ভালোভাবে সম্পর্ক বজায় রাখেন। বার্সেলোনাতে মেসি, নেইমার, সুয়ারেজদের এক সুতোয় এনেছিলেন। স্পেনের চিরাচরিত টিকিটাকা খেলার সঙ্গে লুইস এনরিকের খেলানোর স্টাইলও একই রকম।

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার