,

রাশিয়া বিশ্বকাপ-২০১৮, আত্মঘাতী গোল করায় বর্ণবাদের শিকার ফার্নান্দিনহো

news-image

স্পোর্টস ডেস্ক: শুক্রবার কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। ওই ম্যাচে ব্রাজিলের জালে প্রথম বলটি ঢোকে আত্মঘাতী গোলে। যেটি ব্রাজিলিয়ান ডিফেন্ডার ফার্নান্দিনহোর গায়ে লেগে ব্রাজিলের জালে জড়ায়। আত্মঘাতী এই গোলের কারণে ম্যানচেস্টার সিটির এই খেলোয়াড়ের ওপর খেপেছে উগ্র সমর্থকরা। অনলাইনে ফার্নান্দিনহো ও তার পরিবার উগ্র সমর্থকদের বর্ণবাদী আক্রমণের শিকার হয়েছেন। অবশ্য এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ব্রাজিল ফুটবল অ্যাসোসিয়েশন।

কাজানে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় ব্রাজিল ও বেলজিয়াম। ম্যাচের ১৩ মিনিটে কর্নার পায় বেলজিয়াম। ইডেন হ্যাজার্ডের করা সেই কর্নার কিক ফার্নান্দিনহোর গায়ে লেগে ব্রাজিলের জালে ঢুকে পড়ে। ফলে ১-০তে পিছিয়ে পড়ে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। যে ধাক্কা পুরো ম্যাচে আর সামাল দিতে পারেনি তারা। সর্বশেষ ২-১ গোলের হার নিয়ে শেষ আট থেকেই বিদায় নিতে হয় তাদের। আর দলের এ হারে ফার্নান্দিনহোর ওপর গিয়ে পড়ে সমর্থকদের সব রাগ। বিশেষ করে কিছু উগ্র সমর্থক কৃষ্ণাঙ্গ এই ডিফেন্ডারকে লক্ষ্য করে ইনস্টাগ্রামে বর্ণবাদী আক্রমণ ও হুমকি দিয়ে মন্তব্য করে।

শুধু ফার্নান্দিনহোই নন, উগ্র সমর্থকদের বর্ণবাদী আক্রমণ ও হুমকির শিকার হয়েছেন তার স্ত্রী গ্লোসিয়া রোসাও। এমনকি তার মা আক্রমণাত্মক মন্তব্যের শিকার হয়ে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন।
তবে ব্রাজিলের ফুটবল অ্যাসোসিয়েশন ফার্নান্দিনহোর পাশে দাঁড়িয়েছে। ফার্নান্দিনহো ও তার পরিবারের প্রতি বর্ণবাদী আক্রমণের প্রতিবাদ জানিয়ে তারা বলেছে, ‘ফুটবল বিভিন্ন বর্ণ, বৈচিত্র্য, সংস্কৃতি ও মানুষের ঐক্যের প্রতিনিধিত্ব করে। আমরা তোমার সাথে আছি। বর্ণবাদীরা পার পাবে না।

এদিকে কৃষ্ণাঙ্গদের অধিকার ও সংস্কৃতি নিয়ে কাজ করা ‘মুন্ডো নিগ্রো’ ওয়েবসাইট ফার্নান্দিনহোর পাশে দাঁড়িয়েছে। তারা ফার্নান্দিনহোর একটি ছবি দিয়ে তার ক্যাপশনে লিখেছে, ‘ব্রাজিলের হার ও আত্মঘাতী গোল বর্ণবাদকে বৈধ করে না। কোন কিছুই বর্ণবাদকে সমর্থন করে না। আমরা ফার্নান্দিনহোর সাথে আছি।’
সূত্র : স্কাই স্পোর্টস, পরিবর্তনডটকম

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে