এই ‘ভুল জার্সি’ পরার জন্যই ব্রাজিল হেরেছে!

news-image

স্পোর্টস ডেস্ক:

বেলজিয়ামের কাছে ২-১ গোলে হেরে রাশিয়া বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল।বাদ পড়ার এই শোকে এখনো কাতর ব্রাজিলের খেলোয়াড় সহ ভক্তরা।এক শোক কাটতে না কাটতেই বেরিয়ে এলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য।নেইমারদের দলের অন্যতম খেলোয়াড় ফার্নান্দিনহোর ভুল জার্সি পরাতেই নাকি ব্রাজিলের এই ভরাডুবি।

বেলজিয়ামের বিপক্ষে ডিফেন্সিভ ব্লকার হিসেবে ক্যাসেমিরো না থাকায় কোচ তিতের ভরসা ছিলেন ফার্নান্দিনহো। তবে একেবারেই ডুবিয়ে দিয়ে যান তিনি।নিজে আত্মঘাতী গোল যেমন করেন, তেমনই কেভিন ডি ব্রুইন, হ্যাজার্ডদের সামলাতেও ব্যর্থ।

সাধারণত, ক্লাবে ফুটবলাররা যে নম্বরের জার্সি পরে খেলেন, জাতীয় দলের হয়েও সেই জার্সি দেওয়া হয়। তিতেও ফুটবলারদের ক্লাবের জার্সিই দেন।

তবে ফার্নান্দিনহোর ক্ষেত্রে তা সম্ভব হয়নি। পেপ গুয়ার্দিওলার সিটি-তে ২৫ নম্বর জার্সি পরলেও, জাতীয় দলের হয়ে ফার্নান্দিনহো-কে দেওয়া হয় ১৭ নম্বর জার্সি।

ঘটনাচক্রে, চার বছর আগে জার্মানির বিরুদ্ধে মহা বিপর্যয়ের ম্যাচেও ১৭ নম্বর জার্সি পরে খেলেছিলেন তিনি। সেই ম্যাচেও জঘন্য পারফরম্যান্স উপহার দিয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার