রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপের সাথে নেইমারের জমিও হাত ছাড়া হয়ে গেল

news-image

স্পোর্টস ডেস্ক:বেলজিয়ামের কাছে হেরে শুধু বিশ্বকাপ নয়।জমিও হাত ছাড়া হয়ে গেল ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারের।

কোয়ার্টারফাইনালে বা ফুটবল বিশ্বকাপে নেইমার একটি হ্যাট্টিক করলেই, তাকে জমি উপহার দেয়ার ঘোষণা দিয়ে রেখেছিলেন কাজান অ্যারেনার মেয়র আইলাসার ম্যাস্টিন।
বেলজিয়ামের বিপক্ষে ব্রাজিলের ম্যাচের আগে ম্যাস্টিন বলেন, ‘নেইমার যদি একটি হ্যাট্টিক করতে পারেন, তবে আমরা তাকে একখন্ড জমি উপহার দেব। আপনারা বুঝতে পারছেন, নেইমারের জন্য কত বড় উপহার অপেক্ষা করছে!’কিন্তু সুযোগটি হাতছাড়া করলেন নেইমার। বেলজিয়ামের বিপক্ষে একটি গোলও করতে পারেননি তিনি। এমনকি চলতি বিশ্বকাপে আর মাঠেও নামতে পারবেন না নেইমার। কারণ শেষ আটে বেলজিয়ামের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।