রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার মিলল না গণক উটের ভবিষ্যদ্বাণী

news-image

স্পোর্টস ডেস্ক: এবারের ফুটবল বিশ্বকাপে ভবিষ্যদ্বাণীতে সবচেয়ে বেশি সফল আরব আমিরশাহির উট শাহীন। শুরুতে এক বিড়ালের দিকে নজর থাকলেও শেষ ষোলোর ম্যাচগুলোতে সফল ভবিষ্যদ্বাণী দিয়ে সবার নজর কেড়ে নেয় এই গণক উটটি।

রাতারাতি তারকা বনে যায় উট শাহীন। প্রতি ম্যাচপূর্বে উট শাহীনের পতাকা বেছে নেয়ার দিকে মনোযোগী হয়ে উঠেন ফুটবলপ্রেমীরা।

তবে এবার গণক শাহীন ঠিক গণনা করতে পারেনি। শাহীনের ভবিষ্যদ্বাণী ছিল কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া জিততে পারবে না। সেমিফাইনাল খেলবে রাশিয়া ও সুইডেন। কিন্তু বাস্তবে হল ঘটল তার বিপরীত ঘটনা।

সুইডেনকে ২-০ গোলে হারিয়ে ২৮ বছর পর রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিল থ্রি-লায়নস ইংল্যান্ড। অপর ম্যাচের হাড্ডাহাড্ডি লড়াইয়ে রাশিয়াকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠে গেছে হারভাসকারা।

তাই অনেকের মতে, অক্টোপাস পল হয়ে উঠতে পারেনি উট শাহীন। ২০১০ সালে বিশ্বকাপের প্রায় প্রতিটি ম্যাচের যার (পলের) গণনা সঠিক হয়েছিল। এমন পারফরম্যান্স আর কোনো অবুঝ প্রাণী থেকে পাওয়া যায়নি।

নকআউট পর্ব থেকে শাহীন তার চমক দেখাচ্ছিল। ব্রাজিল-মেক্সিকোর ম্যাচ শুরুর আগে ব্রাজিলের পতাকাকে বেছে নিয়েছিল উট শাহীন। আর্জেন্টিনা-ফ্রান্স ম্যাচেও ফ্রান্সকে বেছে নিয়েছিল শাহীন। এমনকি স্পেনকে যে রাশিয়া ছিটকে দেবে, সেই ভবিষ্যদ্বাণীও করেছিল এই উট।

দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের ব্রাজিল-বেলজিয়ামের ম্যাচপূর্বে বেলজিয়ামের পতাকা বেছে নিয়ে চমকে দিয়েছিল সে। ফলও তাই ঘটল। হারের পর এ কারণে শাহীনকে দোষও দিচ্ছে সেলকাওরা।

রাশিয়া বিশ্বকাপে গণকের ভূমিকা পালন করছে উট, বিড়ালসহ আরও অনেক প্রাণী। খেলা শুরুর আগে তারা ভবিষ্যদ্বাণী করছে ম্যাচে কারা জিতবে।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ