,

রাশিয়ার পরাজয়ের সঙ্গে জুড়ে থাকল ব্রাজিলের নাম!

news-image

স্পোর্টস ডেস্ক: গ্রুপ পর্বে মিশরকে হারানো থেকে শেষ ষোলোর লড়াইয়ে স্পেনকে ছিটকে দেওয়ার মতো সব রকম অঘটন ঘটিয়েই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পৌঁছেছিল রাশিয়া। একেবারে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া তালিকায় না থাকা দলের থেকে হঠাৎ করে বিশ্বকাপ ফাইনালে থাকতে পারে এমন দলের তালিকায় নাম তুলে ফেলে রাশিয়া।

কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার শেষ পেনাল্টি শট নেওয়া পর্যন্ত নিজেদের লড়াইয়ে রেখেছিল রাশিয়া। টাইব্রেকারে ক্রোয়েশিয়ার কাছে ৩-৪ পরাজিত হয় বিশ্বকাপের আয়োজক দেশটি। পাঁচটি পেনাল্টির মধ্যে দুটি মিস করে রাশিয়া।

গোল থেকে অনেকটা দূরে বল মারেন রাশিয়ান মারিয়ো ফার্নান্দেজ। কিন্তু আবার এই মারিয়ো ফার্নান্দেজের গোলেই টাইব্রেকার অবধি পৌঁছতে পেরেছিল রাশিয়া। নাহলে অতিরিক্ত ৩০ মিনিটে ভিদার গোলেই ২-১ ম্যাচ জিতে নিয়েছিল ক্রোয়েশিয়া। এই রাশিয়ান ডিফেন্ডার ফার্নান্ডেজ আসলে ব্রাজিল বংশদ্ভূত। তাই রাশিয়ার কোয়ার্টার ফাইনাল হারের পেছনে জুড়ে থাকছে ব্রাজিলের নামও।

শনিবারে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচটিতে প্রথম গোলমুখ খোলেন রাশিয়ার ফুটবলাররাই। ৩১ মিনিটে অর্টেম জিউবার পাশ থেকে শেরিশেভের শট ক্রোয়েশিয়ার জাল খুঁজে নেয়। তবে বেশিক্ষণ গোল হজম করে শান্ত থাকেনি ক্রোয়েশিয়া। প্রথমার্ধেই ক্রোয়েশিয়াকে সমতা ফিরে পেতে সাহায্য করেন ক্রমারিক। দ্বিতীয়ার্ধে দুদলই দারুণ সুযোগ পেলেও গোল করতে পারেননি রাশিয়া এবং ক্রোয়েশিয়ার ফুটবলাররা।

অতিরিক্ত পাঁচ মিনিট সময়ের পর আরো ৩০ মিনিট ম্যাচ চালানোর সিদ্ধান্ত নেন রেফারি। এই অতিরিক্ত সময়ের শুরুতেই মড্রিকের পাশ থেকে গোল করেন ক্রোয়েশিয়ান ফুটবলার ভিদা। ২-১ এগিয়ে যায় ক্রোয়েশিয়া। ম্যাচটির গতি যখন ক্রোয়েশিয়ার দিকে মোড় নিচ্ছে ঠিক তখনি ১১৫ মিনিটের মাথায় অ্যালেন জাগোয়েভের ফ্রিকিক থেকে হেডে বল ক্রোয়েশিয়ার জালে জড়িয়ে দিয়ে সমতা ফেরান মারিয়ো ফার্নান্ডেজ। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৩-৪ ব্যবধানে ম্যাচ জিতে সেমিফাইনালে পৌঁছেছে ক্রোয়েশিয়া।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে