সেমিফাইনালে ইংল্যান্ড

news-image

স্পোর্টস ডেস্ক: শেষ আটে সুইডেনের বিপক্ষে দারুণ জয় নিয়ে রাশিয়া বিশ্বকাপের শেষ চার নিশ্চিত করল ইংল্যান্ড। সেমফাইনালে যাওয়ার লড়াইয়ে সুইডিশদের ২-০ গোলে পরাজিত করে থ্রি লায়ন্সরা।

১৯৯০ সালের পরে ইংল্যান্ড এ প্রথম ফিফা বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করে। ফিফার ২০টি আসরের মধ্যে আজ সুইডেনকে হারিয়ে তৃতীয় বারের মতো এ যোগ্যতা অর্জন করে ১৯৬৬ সালের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। এর আগে মাত্র দুটি বিশ্বকাপে সেমিফাইনাল পর্যন্ত যেতে পেরেছে থ্রি লায়ন্সরা।

ইংল্যান্ডের হয়ে গোল দুটি করেন হ্যারি মাগুইরি ও দেলে আলি। ম্যাচের ৩০ মিনিটের মাথায় অ্যাশলি ইয়াং এর করা কর্ণার থেকে হেড দিয়ে সুইডেনের জালে বল পাঠান রক্ষণ ভাগের খেলোয়াড় হ্যারি মাগুইরি। মাগুইরির এটা প্রথম আন্তর্জাতিক গোল।

বিরতি থেকে ফিরে এসে গোল দিয়ে জয়ের ব্যবধান বাড়ান দেলে আলি। থ্রি লায়ন্সদের মাঝমাঠের তারকা দেলে লিংগার্দের সহায়তায় সুইডিশদের জালে দ্বিতীয়বারের মতো বল জড়ান। ইংল্যান্ডেরও নিশ্চিত হয় রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনাল।

ম্যাচের প্রথম থেকেই আধিপত্য বিস্তার করে হ্যারি ক্যানরা। থ্রি লায়ন্সরা নির্ধারিত সময়ের ৫৮ শতাংশ সময় নিজেদের পায়ে বল রেখেছে। সুইডেন রক্ষণভাগে দেয়াল তৈরি করলেও শেষ পর্যন্ত আর রক্ষা পায়নি।

সামারা এরেনায় বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হয়। এর আগে নকআউট পর্বের ম্যাচে কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টার নিশ্চিত করে ইংল্যান্ড। ম্যাচের প্রায় শেষ সময় পর্যন্ত ১-০ গোলে ব্রিটিশরা এগিয়ে থাকলেও কলম্বিয়া শেষ মুহুর্তে গোল দিয়ে সমতা আনে।

পরবর্তী ৩০ মিনিটেও কোনো গোল না হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। বিশ্বকাপের মঞ্চে এ প্রথম টাইব্রেকারে জয় পায় ইংল্যান্ড। এদিকে সুইডেন নকআউট পর্বের ম্যাচে সুইজারল্যান্ডকে হারিয়ে শেষ আট নিশ্চিত করে। ৬৬ মিনিটে এমিল ফোর্সবার্গের একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে সুইডিশরা।

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার