পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নবীর হোসেন এর দিক নির্দেশনায় এএসআই/মোঃ আতিকুর রহমান সরকার সঙ্গীয় অফিসার এএসআই/মোঃ হেলাল ও ফোর্সসহ ০৬/০৭/১৮খ্রিঃ তারিখ দিবাগত রাত্রে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আবিদ মিয়া (৪০), পিতা- দুধ মিয়া , সাং-বিষ্ণুপুর , থানা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়াকে ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানাধীন উড়শিউড়া টু পাঘাচং সড়কের পশ্চিম মাথায় যাহা কুমিল্লা টু সিলেট মহাসড়কের সংলগ্ন হইতে হাতে নাতে গ্রেফতার করা হয়।
উক্ত মাদকদ্রব্য (ইয়াবা) উদ্ধার সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে অত্র থানায় মামলা নং-২৩, তারিখ- ০৬/০৭/২০১৮ইং ধারা-১৯৯০ সালরে মাদক দ্রব্য নয়িন্ত্রণ আইন এর ১৯(১) এর ৯(খ)/২৫ ধারায় মামলা রুজু করে উক্ত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।











