,

৭ কোটি ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করলো টুইটার

news-image

প্রযুক্তি ডেস্ক: সোশ্যাল মিডিয়ার অপব্যবহার রুখতে কড়া ব্যবস্থা নিল টুইটার।‘সাফাই অভিযান’ চালিয়ে ভুয়া অ্যাকাউন্টগুলো বন্ধ করে দিল এই মাইক্রো ব্লগিং সাইট।

টুইটারের এক সূত্রকে উদ্ধৃত করে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, চলতি বছর মে ও জুন মাসে ৭০ মিলিয়নের বেশি অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। এই সব অ্যাকাউন্ট ভুয়া। খবরে প্রকাশ, অক্টোবরের পর থেকে ভুয়া অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধে জোরদার ব্যবস্থা নিতে শুরু করেছে টুইটার।

এই দুই মাসে এমন দিনও গিয়েছে যেখানে প্রতিদিন এক কোটি করে ভুয়া অ্যাকাউন্ট ব্ন্ধ করে দেওয়া হয়েছে। সরকারি ভাবে টুইটার এই নিয়ে কোনও বিবৃতি দেয়নি।

তবে এতগুলো অ্যাকাউন্ট বন্ধের জেরে বছরের দ্বিতীয় কোয়ার্টারে ব্যবহারকারীর সংখ্যা একধাক্কায় অনেকটা কমে গিয়েছে। তবে অপব্যবহার রুখতে এছাড়া বিকল্প পথও ছিল না। এই মাইক্রো ব্লগিং সাইট ব্যবহার করে অপব্যবহারকারীর সংখ্যা বেড়েই চলেছিল। স্প্যাম ছড়িয়ে পড়ছিল। তাই ‘শুদ্ধকরণের’ পথ বেছে নেয় টুইটার।

গত মাসে টুইটার ট্রোলিং, হিংসা ও চরমবাদের বিরুদ্ধে লড়াই করতে কিছু নতুন টেকনোলজি ও পলিসির কথা ঘোষণা করে।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে