,

ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড

news-image

স্পোর্টস ডেস্ক: ভারতকে পাঁচ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে সমতা ফিরল ইংল্যান্ড। ভারতের ছুঁড়ে দেওয়া ১৪৯ রান তাড়া করতে নেমে ২ বল বাকি থাকতে সহজেই ম্যাচ জিতে যায় তারা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ফলাফল এখন ১-১। আগামীকাল সিরিজের ফাইনাল ম্যাচ হবে নটিংহ্যামে।

গতকাল টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ধোনি-কোহলিদের বিরুদ্ধে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত যে ভুল ছিল না প্লাওয়ার প্লে’তে প্রমাণ করে দেন ব্রিটিশ পেসাররা। ভারতীয় ইনিংসের দ্বিতীয় ওভারেই জ্যাক বলের বলে বাটলারের হাতে ক্যাচ দিয়ে ৫ রানে ডাগআউটে ফেরেন রোহিত।

অন্য ওপেনার ধাওয়ানের সংগ্রহ ১০। পঞ্চম ওভারের মধ্যেই ফিরে যান লোকেশ রাহুলও। গত ম্যাচের সেঞ্চুরিয়নের এদিন সংগ্রহ মাত্র ৬ রান। ২২/৩ থেকে রায়ানের ২৭ ও কোহলির ৪৭ রানের ইনিংসে ভর করে ১৪৮ রানের সন্মানজনক স্কোর করে ভারত। ২৪ বলে ধোনি করেন ৩২ রান।

ইংল্যান্ডের হয়ে টি-টোয়েন্টিতে অভিষেক করে দুই উইকেট তুলে নেন জ্যাক বল। ভারতের প্রাক্তন অধিনায়ক ধোনি এদিন ৫০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেললেন। শচিন-দ্রাবিড়ের পর তৃতীয় ভারতীয় হিসেবে দেশের হয়ে ৫০০টি ম্যাচ খেলার নজির গড়লেন মাহি।

ধোনির কেরিয়ারের স্মরণীয় ম্যাচে অবশ্য জয় উপহার দিতে পারল না ভারত। জেসন রয়কে ১৫ ও জস বাটলারকে ১৪ রান ডাগআউটে ফিরিয়ে শুরুটা ভালই করেছিল ভারত। এরপর ইংল্যান্ডের ইনিংসে হাল ধরেন অ্যালেক্স হেলস। ডান হাতি হেলসের দাপুটে ব্যাটিংয়ের সামনে উমেশ-হার্দিকরা রান খরচ করে বসে। ১৪৯ রান তাড়া করতে নেমে হেলসের ৪১ বলে ৫৮ রানের ইনিংসের সুবাদে পাঁচ উইকেট সহজ জয় পায় ইংল্যান্ড। হেলসের ইনিংস সাজানো ছিল ৪টি চার ও ৩টি ছয় দিয়ে।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে