গোল করেই মারা গেলেন ফুটবলার

news-image

শেষ হতে চলেছে রাশিয়ার বিশ্বকাপ পর্ব। কিন্তু ক্রমেই যেন বেড়ে উঠেছে ফুটবল উত্তেজনা। গোটা বিশ্বে চলছে এই উন্মাদনা। সেই ঢেউয়ে গা ভাসিয়ে অনুষ্ঠিত একটি ফুটবল ম্যাচে গোল করে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন সাগর দাস নামে এক ফুটবলার।
গত মঙ্গলবার ম্যাচটি অনুষ্ঠিত হয় কলকাতার কামারহাটি এলাকায়। স্থানীয় ফুটবলাররা ছাড়াও ম্যাচটিতে অংশ নেন বিভিন্ন এলাকার দামী খেলোয়াড়রাও। তবে সেদিনকার ম্যাচে সকলের আলোচনার মধ্যমনি ছিলেন সাগর দাস।

স্থানীয় উদীয়মান ফুটবলার সাগর মাঝ মাঠ থেকে বল নিয়ে প্রতিপক্ষে ডি বক্সে গিয়েছিলেন ৭ জনকে পাশ কাটিয়ে। ডি বক্সের ভেতর সতীর্থকে বল পাসের পর আবার নিজের পায়ে বল পান তিনি। মুহুর্তেই শট নিয়ে ঢলে পড়ে যান মাঠেই।
তার দলের খেলোয়াড়রা প্রথমে মনে করেছিলেন গোলের আনন্দে মাটিতে শুয়ে পড়েছেন সাগর। কিন্তু তাদের এই চিন্তাকে মিথ্যায় পরিনত করে ততক্ষণে পরপারে চলে গেছেন সাগর দাস।
তাকে কামারহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনার পর পরই। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসকগণ সাগরকে মৃত বলে ঘোষনা করেন।
স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসক মহালয় কর্মকার বলেন, ‘সাগরকে যখন এখানে আনা হয় তখন একদম নিস্তেজ ছিলেন তিনি। আমরা পরীক্ষা-নিরীক্ষার পর বুঝতে পারি তিনি আর বেঁচে নেই। অনেক আগেই তার মৃত্যু হয়েছিল।’

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার