রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ব্রাজিলের দানিলো

news-image

স্পোর্টস ডেস্ক:
গোড়ালির ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ব্রাজিলের ডিফেন্ডার দানিলো। চলতি বিশ্বকাপে এখনো পর্যন্ত ব্রাজিলের দুর্দান্ত পারফরম্যান্সের প্রধান কারণ ছিল রক্ষণভাগের নিখুঁত অবদান। কিন্তু রক্ষণভাগের একজন সেনানীর বিদায়ে নিশ্চিতভাবেই চিন্তার ভাঁজ পড়বে ব্রাজিলের কোচ তিতের কপালে।

তবে দানিলোকে ছাড়াই নিজেদের শেষ তিনটি ম্যাচে খেলেছে ব্রাজিল। তিন ম্যাচেই পেয়েছে দুর্দান্ত জয়। তাই হয়তো তেমন একটা প্রভাব ফেলবে না এই ডিফেন্ডারের ছিটকে যাওয়া। বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন দানিলো।

আনুষ্ঠানিক এক সংবাদ বিজ্ঞপ্তিতে দানিলোর বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার খবর জানিয়েছে ব্রাজিলের ফুটবল ফেডারেশন (সিবিএফ)। তবে এখনই দেশে না ফিরে, বিশ্বকাপের বাকি সময়টা দলের সাথেই থাকবেন দানিলো, এমনটাই জানিয়েছে সিবিএফ।

সংবাদ বিজ্ঞপ্তিতে তারা লিখেছে, ‘দানিলো তার বাম পায়ের গোড়ালিতে গুরুতর আঘাত পেয়েছে। বিশ্বকাপ শেষ হওয়ার আগে তার সেরে ওঠার কোন সম্ভাবনা নেই। তবে দেশের কমিশনের সাথে কথা বলে বিশ্বকাপের বাকি সময়টা সে দলের সাথেই থেকে যাবে। আমাদের সহমর্মিতা তার সাথেই রয়েছে।’

শুক্রবার বাংলাদেশ সময় মধ্যরাতে শেষ চারের টিকিট পাওয়ার লড়াইয়ে বেলজিয়ামের মুখোমুখি হবে ব্রাজিল। এই ম্যাচে ব্রাজিলের রক্ষণভাগে আরও একবার দেখা যেতে পারে ফ্যাগনারকে।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ