পড়তে হলে পড়ে যাও : নেইমারকে রিভালদো

news-image

স্পোর্টস ডেস্ক:নিঃসন্দেহে চলতি বিশ্বকাপে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি নিন্দিত ও সমালোচিত ফুটবলার ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। মাঠের খেলায় ব্রাজিলকে অপরাজিত রেখেই শেষ আটে উঠিয়েছেন নেইমার, নিজেও তিন ম্যাচে পেয়েছেন ম্যাচসেরার পুরষ্কার। কিন্তু তার অতিরিক্ত পড়ে যাওয়ার প্রবণতাকে কেন্দ্র করেই হচ্ছে যত সমালোচনা।

বিশ্বকাপ শুরুর আগেই তিন মাসের লম্বা ইনজুরি কাটিয়ে এসেছেন নেইমার। যার ফলে ছোট-ছোট ফাউলেও অনেক বেশি প্রতিক্রিয়া দেখাচ্ছেন তিনি। তার এই প্রবণতাকে সহজভাবে নিচ্ছে না ফুটবল বিশ্ব। তবে নেইমারের স্বদেশী কিংবদন্তী তারকা রিভালদো ঠিকই ঢাল হয়ে দাঁড়িয়েছেন নিজ দেশের তারকার সামনে।

কোয়ার্টারে ফাইনালে মাঠে নামার আগে নেইমারের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি খোলা চিঠি লিখেছেন রিভালদো। সেখানে তিনি ব্রাজিলিয়ান বর্তমান দলের তারকাকে পরামর্শ দিয়েছেন দলের প্রয়োজনে যা প্রয়োজন তার সবকিছুই করতে। লোকে যাই বলুক তার পরোয়া না করে নিজের কাজটা করে যেতে পারলেই সফলতা আসবে বলে আশ্বস্ত করেন রিভালদো।

তিনি লিখেন, ‘নেইমার, তুমি তোমার স্বাভাবিক খেলাটা খেলে যাও। লোকে কে কি বলছে তা পাত্তা দিও না। অনেক মানুষই অনেক কথা বলবে কারণ তাদের দেশ এরই মধ্যে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে।’

এসময় নেইমারের বারবার পড়ে যাওয়ার প্রবণতার পক্ষেও কথা বলেন রিভালদো। পড়ার দরকার হলে নেইমারকে বারবার পড়ে যাওয়ারও পরামর্শ দেন তিনি। রিভালদো লিখেন, ‘যদি তোমাকে (ডিফেন্ডারদের হাত থেকে) পালাতে হয়, পালিয়ে যাও। যদি তোমাকে বাড়তি কিছু কারিকুরি দেখাতে হয়, দেখিয়ে দাও। যদি ফাউলের কারণে তোমাকে পড়তে হয়, পড়ে যাও। তোমার পড়ার মাধ্যমে যদি তুমি কিছু সময় পাও বাড়তি তাহলে তো ক্ষতি নেই। সুযোগটা নিয়ে নাও তুমি।’

তবে সবকিছুর শেষে মনোমুগ্ধকর ফুটবলেও কথা মনে করিয়ে দেন ব্রাজিলের সবশেষ বিশ্বকাপ জয়ী দলের সদস্য রিভালদো। তিনি লিখেন, ‘সবশেষে বলবো যে, তোমার ভালো খেলাই মূলত মানুষকে এতো হয়রান করে তুলেছে। তুমি তাদের কথায় কান দিও না। বরাবরেই মতো আক্রমণ করতে থাকো এবং পায়ের জাদুতে আমাদের বিমোহিত করে তুলো।’

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার