,

পারমাণবিক চুক্তি ধরে রাখতে অস্ট্রিয়ায় ইরানি প্রেসিডেন্ট

news-image

যুক্তরাষ্ট্র বেরিয়ে গেলেও ঐতিহাসিক ‘ইরান পারমাণবিক চুক্তি’ তে অন্যান্য দেশগুলোকে ধরে রাখতে ইউরোপ সফর শুরু করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তবে প্যারিসে বিরোধীদলীয় সদস্যদের বৈঠকে বোমা হামলা পরিকল্পনার অভিযোগে এক ইরানি কূটনীতিক গ্রেফতার হওয়ায় রুহানির এ বৈঠক ঘিরে সংশয়ের সৃষ্টি হয়েছে।

২০১৫ সালে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি করে বিশ্বের ছয় পরাশক্তিধর দেশ। চুক্তি অনুযায়ী ইরানকে পারমাণবিক কার্যক্রম বন্ধের প্রতিশ্রুতি দিতে হয়; যার বিনিময়ে দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। কিন্তু প্রায় দুই মাস আগে একতরফাভাবে এ চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তিটিতে স্বাক্ষরকারী অন্যান্য দেশ চীন, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন এবং রাশিয়াসহ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পক্ষ থেকেও চুক্তি ধরে রাখায় অব্যাহত সমর্থন দেয়া হচ্ছে।

এ অবস্থায় ইরানের ওপর পুনরায় যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ফিরে এলে এর প্রভাব প্রশমনে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যেই ইউরোপ সফর করছেন রুহানি। গত মঙ্গলবার দিন শেষে তিনি অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পৌঁছান। ইইউর ছয় মাসমেয়াদি প্রেসিডেন্সি কিছু দিন আগে গ্রহণ করেছে অস্ট্রিয়া।

তেহরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার ফলে তৃতীয় কোনো দেশের সঙ্গে ইরানের ব্যবসা পরিচালনায় প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। নিষেধাজ্ঞার আশঙ্কায় এরই মধ্যে অনেক কোম্পানিই ইরানে ব্যবসায়িক কার্যক্রম গুটিয়ে আনার ঘোষণা দিয়েছে।

পারমাণবিক চুক্তিটির নিশ্চয়তা পেতে ইউরোপ সফরের অংশ হিসেবে অস্ট্রিয়ায় পৌঁছে বুধবার দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার ভ্যান দার বেলেনের সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট রুহানি এবং বুধবার দিন শেষে চ্যান্সেলর সেবাস্তিয়ান কার্জের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। এএফপি

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে