এবারের বিশ্বকাপ ব্রাজিল নিতে পারে: ম্যারাডোনা

news-image

স্পোর্টস ডেস্ক: আর্জেন্টাইন ফুটবল তারকা ডিয়েগো ম্যারাডোনা বলেছেন, ব্রাজিলের খেলা দেখে আমি আনন্দ পেয়েছি। ওরা এবার খুব শক্তিশালী দল। আমার মনে হয় ব্রাজিল এবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে। সেদিকেই এগোচ্ছে তিতের দল।

ভেনেজুয়েলার টিভি চ্যানেলে বিশ্বকাপ নিয়ে দেয়া সাক্ষাৎকারে ম্যারাডোনা এসব কথা বলেছেন। নেইমারকে নিয়ে ম্যারাডোনা বলেছেন, সে আপনাকে কাঁদাবে, আবার হাসাবেও। নেইমারকে নিশ্চয়ই ওর ভক্তরা বলে থাকে, তুমি হয় আমাদের হাসাও, কিংবা কাঁদাও। কিংবা দু’টোই করো একই ম্যাচে। আমারও ঠিক সেটাই মনে হয়েছে ব্রাজিল-মেক্সিকো ম্যাচে নেইমারের খেলা দেখে। সত্যি বলতে কী আমি সব মিলিয়ে নেইমার আর ব্রাজিলের খেলা উপভোগ করেছি। মেক্সিকানরা যখন নেইমারকে মেরে ফেলে দিয়েছে ওর মতো আমারও কাঁদতে ইচ্ছে করছিল। আবার নেইমারের বল পায়ে দৌড় দেখে আনন্দে আমার হাসতে ইচ্ছে করছিল। ওর সুন্দর সব পাস, ড্রিবলিং, জায়গা নেওয়া, গোল স্কোরিং এরিয়ায় নিজেকে আনমাকর্ড করা আমার খুব ভাল লেগেছে।

ব্রাজিল কোচের প্রশংসায়ও পঞ্চমুখ ম্যারাডোনা, তিতেকে আমার খুব ভাল লাগে। ব্রাজিল দলটাকে খুব ভাল কোচিং করিয়েছে ও। ব্রাজিল যে দারুণ ট্রেন্ড দল সেটা মেক্সিকোর বিরুদ্ধে তিতের ছেলেদের খেলা দেখে বোঝা গিয়েছে। নেইমারদের বিরুদ্ধে মেক্সিকানদের এর চেয়ে বেশি ভাল কিছু সম্ভব ছিল না।

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার