,

৩ জুলাইয়ের লজ্জাকে হার মানাল ৪ জুলাই

news-image

স্পোর্টস ডেস্ক:২০০৭ সালের ৩ জুলাই, বাংলাদেশের টেস্ট ইতিহাসের লজ্জার এক দিন। এদিনই কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ৬২ রানে অলআউট হয়ে গিয়েছিল টাইগাররা। দেশের ১৮ বছরের টেস্ট ইতিহাসে এতদিন পর্যন্ত সেটিই ছিল বাংলাদেশের সর্বনিম্ন দলীয় সংগ্রহ। এবার সেই লজ্জাকেও হার মানাল সাকিব আল হাসানের দল। ৩ জুলাই পেরিয়ে, ২০১৮ সালের ৪ জুলাই।

অ্যান্টিগায় ক্যারিবীয় পেসারদের বোলিং তোপে প্রথম ইনিংসে মাত্র ৪৩ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ। টিকতে পেরেছে মাত্র ১৮.৪ ওভার। বাংলাদেশের ব্যাটসম্যানরা যেমন ব্যাটিং করছিলেন, তাতে টেস্ট ইতিহাসেরই সর্বনিম্ন দলীয় সংগ্রহের লজ্জায় পড়ার শঙ্কা ভর করেছিল। তবে শেষপর্যন্ত নিউজিল্যান্ডের ২৬ রানে অলআউট হওয়ার রেকর্ডটি এড়িয়েছে তারা।

হতাশার মাঝেও স্বস্তির খবর হলো, ৪৩ রানে অলআউট হওয়া ইনিংসটি টেস্টের ইতিহাসের ১১তম সর্বনিম্ন দলীয় সংগ্রহ। ১৯৫৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠ অকল্যান্ডেই ২৬ রানে অলআউট হয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। এখন পর্যন্ত এটিই টেস্টের সর্বনিম্ন দলীয় সংগ্রহের রেকর্ড।

আরও একটি তথ্য শুনে অবাক লাগতে পারে অনেকের। বাংলাদেশের চেয়েও বড় লজ্জা পাওয়া দলগুলোর মধ্যে আছে দক্ষিণ আফ্রিকা, ভারত, অস্ট্রেলিয়ার মতো দেশের নাম। এর মধ্যে পাঁচবার ৪৩ রানের নিচে অলআউট হয়েছে দক্ষিণ আফ্রিকা (৩০, ৩০, ৩৫, ৩৬, ৪৩)। দুইবার অস্ট্রেলিয়া (৩৬, ৪২) আর নিউজিল্যান্ড (২৬, ৪২)। একবার ভারত (৪২)।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির