,

জোড়া হলুদ কার্ডের কারণে কপাল পুড়ছে যাদের

news-image

স্পোর্টস ডেস্ক :জমে উঠেছে রাশিয়া বিশ্বকাপ। ইতোমধ্যে শেষ হলো প্রি-কেয়োর্টার। সামনে শেষ আটের লড়াই। তাই যে দলগুলো শেষ আটে খেলবে তারা প্রস্তুতি সেরে নিচ্ছে ভালোভাবে। তবে শেষ আটের ম্যাচে হলুদ কার্ডের সমস্যায় ভুগছে ব্রাজিল, ফ্রান্স, ক্রোয়েশিয়া, সুইডেন। এই চার দলেরই একজন করে ফুটবলার দুটো কার্ড দেখেছেন। সেই ফুটবলাররা খেলতে পারবেন না কোয়ার্টার ফাইনালে।

ব্রাজিলের রক্ষণাত্মক মিডফিল্ডার কাসেমিরো দুটো হলুদ কার্ড দেখে ফেলেছেন। মেক্সিকোর বিরুদ্ধে প্রি কোয়ার্টার ফাইনালে সদ্য দেখা কার্ডের জন্যই ৬ জুলাই কাজান এরিনায় কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিরুদ্ধে তিনি খেলতে পারবেন না।

ফ্রান্সের মাতুইদিও দেখেছেন দুটো হলুদ কার্ড। ফলে ৬ জুলাই নিঝনি নভগরদ স্টেডিয়ামে উরুগুয়ের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন না তিনি।

ক্রোয়েশিয়ার মার্সেলো ব্রোজোভিচও দেখেছেন দুটো হলুদ কার্ড। ৭ জুলাই সোচির ফিশট স্টেডিয়ামে রাশিয়ার বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন না তিনি।

সুইডেনের মিকায়েল লাসটিগ খেলতে পারবেন না ইংল্যান্ডের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে। সুইজারল্যান্ডের বিরুদ্ধে শেষ ষোলোর ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখেছেন তিনি।

এ ছাড়া নেইমারের মতো আরো অনেকে দেখেছেন একটি করে হলুদ কার্ড। তবে নিয়ম অনুসারে কোয়ার্টার ফাইনাল পর্যায় থেকে নতুন করে কার্ড বিবেচিত হয়। আগের একটা কার্ডের জের তাই বইতে হচ্ছে না তাদের।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির