মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নেইমার-এমবাপ্পে-রোনালদোকে নিয়ে কাড়াকাড়ি

news-image

গুঞ্জনের ডাল-পালা ছড়িয়েছে বহুদূর। জুভেন্টাসে যোগ দিচ্ছেন রোনালদো। ৩১০ মিলিয়ন রেকর্ড দামে পিএসজি ছেড়ে রিয়ালে উড়ে যাচ্ছেন নেইমার জুনিয়র। এমনকি ব্রাজিলের চেলসি তারকা ভিড়ছেন বার্সাতে। বেশ কয়েকদিন ধরে স্প্যানিশ মিডিয়াসহ বিশ্বের বেশ কয়েকটি মিডিয়ায় এমনটাই বলাবলি হচ্ছে।

সোমবার (৩ জুলাই) প্রথমে গুঞ্জনটা উঠেছিল নেইমার ও উইলিয়ানকে নিয়ে। স্প্যানিশ মিডিয়া টিভিই’র বরাত দিয়ে মঙ্গলবার (৩ জুলাই) গোল.কম প্রকাশ করে, পিএসজি থেকে নেইমারকে রিয়ালে ভিড়াতে প্রয়োজনে ৩১০ মিলিয়ন ইউরো খরচ করবে ফুটবল বিশ্বের সবচেয়ে ব্যায়বহুল ক্লাবটি। যদিও পরোক্ষণে টিভিই’র বিষয়টি স্রেফ নাকচ করে দেয় রিয়াল। রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে স্বপ্নের ক্লাব বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজিতে) যোগ দিয়েছিলেন এই ব্রাজিল তারকা। তার ক্লাব ছাড়ার ঘটনাটি আলোড়ন সৃষ্টি হয় ফুটবলবিশ্বে। এসময় শুধু প্রশংসা নয় সমালোচিতও হন তিনি। মূলত মেসি-সুয়ারেজের গণ্ডি থেকে বের হয়ে নিজেকে আলাদাভাবে ফুটিয়ে তুলতে এমনটা করেন নেইমার। যদিও তার পিএসজি যাত্রা মোটেও সুখকর হয়নি। তাই নিজ থেকে এখন নতুন ক্লাবের সন্ধান খুঁজছেন।

নেইমার কি আদৌ থাকবেন পিএসজিতে?

এর পরের ঘটনা তারই সতীর্থ উইলিয়ানকে নিয়ে। বিশ্বকাপে ব্রাজিলের জার্সিতে মাত করে দেয়া এই তরুণকে কিনতে চেলসিকে ৫০ মিলিয়ন ইউরো প্রস্তাব দেয় বার্সা। কিন্তু তাকে ৮০ মিলিয়নের কমে কিছুতেই বিক্রি করবে না চেলসি। তাই শেষ পর্যন্ত দুই পক্ষের দেনদরবারটি থমকে যায়। যদিও বার্সার ব্যাপারে একটি কথা প্রচলন আছে, ক্লাবটি যার দিকে নজর দেয় তাকে ঠিকই দলে ভিড়িয়ে ছাড়ে। তাই দেখার বিষয় কোথাকার পানি কোথায় গিয়ে ঠেকে।

ব্রাজিলের দুই তারকার পর বুধবার (৪ জুলাই) পর্তুগাল তারকা রোনালদোকে নিয়ে কথা উঠে। টুট্টোস্পোর্ট থেকে খবর চাউর হয়, শিগগিরই রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্টাসে পা দিবেন রোনালদো। জানা যায়, ইতালির ক্লাব জুভেন্টাসের সঙ্গে বিষয়টি পাকাপাকি হয়ে যায় তার। চার বছরের চুক্তিতে রোনালদোকে ৩০ মিলিয়ন দিতে প্রস্তুত জুভেন্টাস। রিয়াল মাদ্রিদে রোনালদোর রিলিজ ক্লজ ১ বিলিয়ন (১ হাজার মিলিয়ন) ইউরো। তবে রিয়াল মাদ্রিদ নাকি এ মৌসুমে ১২০ মিলিয়ন ইউরোতে নামিয়ে এনেছে এমন কথা চাউর হয়েছে সম্প্রতি। আর এতে রোনালদো ক্লাব বদলের আভাস পেয়েছিলেন অনেকেই। এদিকে জুভেন্টাস ভালো করেই জানে, রোনালদো যদি ক্লাব বদল করতে চায়, তবে রিয়ালের সঙ্গে একটা বনিবনা করা খুব কঠিন হবে না। তবে রিয়াল মাদ্রিদের সভাপতি ক্লাবের ক্ষতি হয় এমন কোনো চুক্তিতে যাবেন না, সেটিও খুব সহজেই অনুমেয়।

উইলিয়ান থাকবেন তো চেলসিতে?
২০০৯-১০ মৌসুমে রেকর্ড ৯৪ মিলিয়ন ইউরোতে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রোনালদোকে দলে ভিড়িয়েছিল স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। তারপর থেকে মাদ্রিদকে দু’হাত ভরে দিয়েছেন রোনালদো। হ্যাটট্রিকসহ চারবার এনে দিয়েছেন ইউরোপ সেরার মুকুট। নিজেও পেয়েছেন ব্যক্তিগত অনেক সাফল্য। অথচ বর্তমান বিশ্বের সেরা ফুটবলার হয়েও বেতনের দিক থেকে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় নন তিনি।

এবার স্প্যানিশ আরেক জনপ্রিয় মিডিয়া ডন ব্যালনের দাবি, ফ্রান্স স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পেকে যে কোন মূলে দলে ভিড়ানোর টার্গেট নিয়েছে রিয়াল মাদ্রিদ। একই সাথে তারা এমবাপ্পের পিএসজি সতীর্থ নেইমারকেও চান। এ বিষয়টি বিশাল এক প্রতিবেদন প্রকাশ করেছে ডন ব্যালেন।

এখন দেখার বিষয়, দিন শেষে রোনালদো-নেইমার ও এমবাপ্পেরা কার ঘরের দুয়ারে পা রাখেন। নাকি এসব আদৌ গুজব!-গোল.কম