১৮ রানে ৫ উইকেট নেই বাংলাদেশের

news-image

স্পোর্টস ডেস্ক: কঠিন ওয়েস্ট ইন্ডিজ সফরটাকে শুরুতেই কঠিন করে তুললেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্টে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে টাইগাররা। ১৮ রান তুলতেই সফরকারীরা হারিয়ে বসেছে ৫ উইকেট।

তামিম ইকবালকে দিয়ে শুরু। মাত্র ৪ রানেই কেমার রোচের শিকার হয়ে ফেরেন চার হাজারি ক্লাবের সামনে দাঁড়িয়ে থাকা বাংলাদেশি ওপেনার। এরপর একে একে তার দেখানো পথ ধরেছেন মুমিনুল হক (১), মুশফিকুর রহিম (০), সাকিব আল হাসান (০) আর মাহমুদউল্লাহ রিয়াদ (০)। সব কটি উইকেটই ক্যারিবীয় পেসার রোচের। ৬ রানে তিনি তুলে নিয়েছেন ৫ উইকেট।

সতীর্থদের এই আসা যাওয়ার মধ্যে একটা প্রান্ত ধরে আছেন লিটন দাস। তামিমের সঙ্গে ওপেনিংয়ে নামা এই ব্যাটসম্যান ১৩ রানে অপরাজিত আছেন। নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেটে এসেছেন নুরুল হাসান।

অ্যান্টিগার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টসে হেরে ব্যাটিং করছে বাংলাদেশ। ২০১১ সালের পর আবারও টাইগার টেস্ট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন সাকিব আল হাসান। বাংলাদেশের কোচ হিসেবে অভিষেক হয়েছে স্টিভ রোডসেরও।

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার