,

খাবার খাওয়াতে গিয়ে হাঙরের মুখে যুবতী, এরপর… (ভিডিও)

news-image

নিজের হাতে হাঙরকে খাবার খাওয়াচ্ছিলেন ৩৪ বছরের যুবতী। হঠাৎ ওই হাঙরই তার পা ধরে টান দেয়। অনেক কষ্টে প্রাণে বেঁচে গেলেন ওই যুবতী। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার ডুগং সমুদ্রসৈকতের কাছে কিম্বারলে এলাকায়। পার্থের বাসিন্দা মেলিসা ব্রুনিং বন্ধুদের সঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন। সেখানে হাঙরদের নিজের হাতে খাবার খাওয়ানোর পাটাতনে দাঁড়িয়ে ছিলেন তিনি। ওই সময় এক সঙ্গে তিন-চারটি হাঙর সেখানে ছিল। কিন্তু হাতের খাবারের বদলে হাঙর তার পা টেনে ধরে। তৎক্ষণিকভাবে তার সঙ্গী তাকে হাঙরের মুখ থেকে রক্ষা করেন।মেলিসা জানিয়েছেন, ওই সময় একটা অসম্ভব রকমের চাপ অনুভূত হচ্ছিল। মনে হচ্ছিল সমস্ত হাড়গোড়গুলো গুঁড়ো হয়ে যাচ্ছে। আমার আঙুল পর্যন্ত খেয়ে ফেলেছে ওই হাঙর।

এটা তার অনুভূতির কথা হলেও বাস্তবে তার আঙুল অক্ষতই আছে। তবে হাঙরের দাঁতের ধারে কেটে যাওয়া ও লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় তার এমনটা মনে হচ্ছে বলেই চিকিৎসকরা জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে