বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যেসব চ্যানেলে দেখা যাবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

news-image

বুধবার (৪ জুলাই) অ্যান্টিগায় প্রথম টেস্ট দিয়ে শুরু হচ্ছে টাইগারদের ওয়েস্ট ইন্ডিজ মিশন। সিরিজে দুইটি টেস্ট ও ৩টি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। তিনটি টি-টোয়েন্টি মধ্যে দুটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। জেনে নিন কোন কোন টিভি চ্যানেল সম্প্রচার করবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজটি।

ইতোমধ্যে সিরিজটির সম্প্রচার স্বত্ব কিনে নিয়েছে বাংলাদেশের দুটি টিভি চ্যানেল। আসন্ন সিরিজটি দেখাবে বাংলাদেশের জিটিভি ও চ্যানেল আই। এই দুই চ্যানেলে খেলা দেখতে পারবেন বাংলাদেশের দর্শকরা। টিভির পাশাপাশি অনলাইনে দেখা যাবে র‍্যাবিটহোলে। বাংলাদেশের পাশাপাশি দুই দলের মধ্যকার সিরিজটি সম্প্রচার করবে ভারতের সনি পিকচার্স নেটওয়ার্ক।

টেস্ট সিরিজ:

ম্যাচ-তারিখ-ভেন্যু
প্রথম টেস্ট ০৪-০৮ জুলাই অ্যান্টিগা
দ্বিতীয় টেস্ট ১২-১৬ জুলাই জ্যামাইকা

ওয়ানডে সিরিজ:

ম্যাচ-তারিখ-ভেন্যু
প্রস্তুতি ম্যাচ ১৯ জুলাই জ্যামাইকা
প্রথম ওয়ানডে ২২ জুলাই গায়ানা
দ্বিতীয় ওয়ানডে ২৫ জুলাই গায়ানা
তৃতীয় ওয়ানডে ২৮ জুলাই সেন্ট কিটস

টি-টোয়েন্টি সিরিজ:

ম্যাচ-তারিখ-ভেন্যু
প্রথম টি-টোয়েন্টি ৩১ জুলাই সেন্ট কিটস
দ্বিতীয় টি-টোয়েন্টি ৪ আগস্ট ফ্লোরিডা
তৃতীয় টি-টোয়েন্টি ৫ আগস্ট ফ্লোরিডা