বাবার অপহরণের কথা শুনেও মাঠ ছাড়েননি তারকা ফুটবালার

news-image

তারা এখন বিশ্বকাপের বাইরে। লিওনেল মেসির আর্জেন্টিনার কাছে হেরেই বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হয়েছে সুপার ঈগলদের। টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেও নাইজেরিয়ার পারফরম্যান্স দেখার পরে সবাই ধন্য ধন্য করেছেন।

বিশ্বকাপে নাইজেরিয়ার অভিযান শেষ হওয়ার পরে নাইজেরিয়ার অধিনায়ক জন ওবি মিকেল অন্য কথা শোনাচ্ছেন। মেসিদের বিরুদ্ধে নামার কয়েক ঘন্টা আগে নাইজেরিয়ান ক্যাপ্টেন জানতে পারেন, তার বাবা পা মিকেল ওবিকে অপহরণ করা হয়েছে। মাঠের লড়াইয়ে শেষমেশ নাইজেরিয়া হেরে যায় আর্জেন্টিনার কাছে। নাইজেরিয়া ছিটকে যাওয়ায় মেসিরা পৌঁছে যান প্রি কোয়ার্টার ফাইনালে। সেই ম্যাচে নামার আগে মানসিক দিক থেকে প্রচণ্ড ভেঙে পড়েছিলেন মিকেল।

ব্রিটিশ সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে মিকেল বলেছেন, ‘আমার বাবা ডাকাত দলের হাতে বন্দি— এই খবর শুনে খেলতে নেমেছিলাম। কিক অফের চার ঘন্টা আগে মনে মনে বলছিলাম, কী হয়েছে আমার। মানসিক দিক থেকে বিপর্যস্ত হয়ে পড়েছিলাম। বুঝে উঠতে পারছিলাম না খেলা উচিত কি না। পরে মনকে বোঝাই, ১৮০ মিলিয়ন নাইজেরিয়ানকে ছোট করার কোনো অধিকারই আমার নেই। মাথা থেকে সরিয়ে দিই সব চিন্তাভাবনা। মাঠে নেমে পড়েছিলাম। কাউকে জানাইওনি গোটা ঘটনাটা।’

সিনিয়র মিকেলকে মুক্ত করেন নাইজেরিয়ার অধিনায়ক মিকেলই। মুক্তিপণের টাকা দেন চেলসির প্রাক্তন ফুটবলারই। মিকেলের বাবা এখন হাসপাতালে চিকিৎসাধীন। ডাকাত দলের অত্যাচারে অসুস্থ তিনি। এমনই রিপোর্ট করা হয়েছে এএফপি আফ্রিকায়।

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার