,

ফ্রিতে আর্জেন্টিনার কোচ হতে চান ম্যারাডোনা

news-image

স্পোর্টস ডেস্ক:বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকে আর্জেন্টিনার বিদায়ে আবারও কোচ ছাটাইয়ের গুঞ্জন ডালপালা বেঁধেছে আর্জেন্টিনার শিবিরে। সাম্পাওলিকে ছাটাই করা হলে পরবর্তীতে কে হবেন আর্জেন্টিনার কোচ সেটি নিয়েও ইতোমধ্যে কাটাছেড়া শুরু করে দিয়েছে আর্জেন্টাইন গণমাধ্যম। তবে এর মাঝে নতুন করে বোমা ফাটালেন আর্জেন্টিনার সর্বকালের সেরা ফুটবলার ম্যারাডোনা।

আবারো আর্জেন্টিনার কোচ হতে চান বলে মত প্রকাশ করেছেন ডিয়েগো ম্যারাডোনা এবং বিনা বেতনেই তিনি কোচ হতে রাজি আছেন বলে জানান তিনি। ভেনেজুয়েলার একটি টিভি অনুষ্ঠানে কথা বলার প্রাক্বালে এসব কথা বলেন।

আবারো আর্জেন্টিনার কোচ হতে চান কি-না জিজ্ঞেস করলে ম্যারাডোনা বলেন, ‘হ্যা, এবং আমি এটা বিনা বেতনে করতে চাই। যদিও আমি ফেরার ব্যাপারে এখনও কিছু বলিনি।’

বোকা জুনিয়র্স এবং নাপোলির শিরোমণি ম্যারাডোনা ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে আর্জেন্টিনার কোচের ডাগআউটে ছিলেন। তার অধীনে কোয়ার্টার থেকেই ছিটকে গিয়েছিল আর্জেন্টিনা। রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার প্রত্যেকটি ম্যাচ মাঠে বসে উপভোগ করেছেন ’৮৬ বিশ্বকাপ জয়ের নায়ক।

আর্জেন্টিনার বিদায়ে অন্য সব আর্জেন্টাইনদের মতো তিনিও যে ব্যথিত সেটিও স্বীকার করেন। ‘মানুষ ভাবছে আমি খুব খুশি হয়েছি কিন্তু আমার মন ভেঙ্গে গেছে। এমন হারে খুব ব্যথিত আমি। কত স্বপ্ন নিয়ে আমরা এসেছিলাম এবং দ্রুতই সবকিছু ধুলোয় মিশে গেল।’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর