ফিফার নিয়ম মানছেন না গোলরক্ষকরা

news-image

বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ের শুরুতেই নতুন এক বিতর্ক সামনে এসে দাঁড়িয়েছে। তা হল- টাইব্রেকার বিতর্ক।

গত রোববার রাতটা ছিল গোলরক্ষকদের মহানায়ক হওয়ার রাত। রাশিয়ার ইগর আকিনফেভ ও ক্রোয়েশিয়ার দানিয়েল সুবাসিচ এ দিনে দলকে শেষ আটে নিয়ে যাওয়ার কাণ্ডারিতে পরিণত হন।
রাশিয়া বনাম স্পেন এবং ক্রোয়েশিয়া বনাম ডেনমার্ক ম্যাচ দুটিই টাইব্রেকার পর্যন্ত গড়ায়। ম্যাচ দুটিতে মোট পেনাল্টি কিক নেয়া হয়েছে ১৯টি।

এ ১৯টির মধ্যে ১৫টি কিক নেওয়ার আগেই গোলকিপাররা গোললাইন ছেড়ে বেরিয়ে এসেছেন, যা ফিফার আইনানুযায়ী সম্পূর্ণ অবৈধ।

আইনে পরিষ্কার লেখা আছে- ‘পেনাল্টি কিকে খেলোয়াড় বলে পা ছোঁয়ানোর আগ পর্যন্ত গোলরক্ষকদের গোললাইনে কিকারদের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত না কিক নেওয়া হচ্ছে, গোলরক্ষকদের গোললাইনেই দাঁড়িয়ে প্রস্তুতি নিতে হবে। কিক নেওয়ার পর তারা এগিয়ে যেতে পারে।’ ফিফার নিয়মাবলিতে আরও বলা আছে- গোলকিপার যদি এভাবে আইন ভাঙেন, তা হলে রেফারি তাকে হলুদকার্ড দেখাতে বাধ্য।

কিন্তু এ দুই ম্যাচে দেখা গেছে ভিন্নচিত্র। এই তিন গোলরক্ষকই টাইব্রেকারের সময় নিয়ম ভেঙেছেন। যে ১৫টি কিকের সময় গোলকিপাররা লাইন ছেড়ে বেরিয়ে এসেছিলেন, তার মধ্যে তারা সাতটি বাঁচাতে সক্ষম হয়েছেন। দেখা গেছে ক্রোয়েশিয়ার সুবাসিচ ও ডেনমার্কের স্কেমিশেলই নিয়ম ভেঙেছেন বেশি। একটি মাত্র কিক বাদে বাকি সব কটি কিক নেওয়ার সময় গোললাইন ছেড়ে বেরিয়ে এসেছিলেন তারা।

স্পেনের ডেভিড হিয়া একবারই মাত্র লাইন ছেড়ে বেরিয়ে এসেছিলেন, কিন্তু তিনি ওই কিক বাঁচাতে পারেননি। কিন্তু আইনকে অগ্রাহ্য করেই গোলকিপারদের এমন কর্মে রেফারিরা কোনো আওয়াজ তোলেননি। তাদের উচিত ছিল- কিকটিকে বাতিল করে নতুন করে কিক নেওয়ার জন্য।

রেফারিদের এমন দায়িত্বহীনতা ও গোলরক্ষকদের এভাবে নিয়মভাঙা নানা বিশ্লেষণে মত্ত হয়ে আছেন ফুটবলবোদ্ধারা।

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার