রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই লাখ বাংলাদেশি মালয়েশিয়া থেকে ফেরত আসার শঙ্কা

news-image

মালয়েশিয়ায় ১২ বছর পর্যন্ত কাজ করার সুযোগ থাকলেও সেখানে বিদেশি কর্মীদের কাজের সময়সীমা ১০ বছরে নামিয়ে আনা হয়েছে। আর সে কারণেই মালয়েশিয়া থেকে প্রায় দুই লাখ বাংলাদেশি ফেরত আসতে পারেন বলে আশংকা করছেন জনশক্তি রপ্তানিকারকরা। তবে বিশেষজ্ঞরা বলছেন, ফেরত আসা দক্ষ শ্রকিদরে কোয়ালিটি ধরে যদি অন্য দেশ পাঠানো যায় তাহলেও তার সফলতা পাওয়া যাবে।

২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত বাংলাদেশ মালয়েশিয়ায় কর্মী পাঠিয়েছে প্রায় চার লাখ ২৪ হাজার। সে সময় মালয়েশিয়া এইসব কর্মীদের ১১ থেকে ১২ বছর কাজের অনুমতি দিয়েছিল। সম্প্রতি বিদেশী কর্মীদেরর এই মেয়াদ কমিয়ে ১০ বছর করেছে সে দেশের সরকার । গত জুনে মেয়াদ শেষ হয়ে যাওয়া বিদেশি কর্মীদের আটক করতে রোববার থেকে অভিযানে নামে মালয়েশিয়া সরকার।

এ অভিযান অব্যাহত থাকলে কমপক্ষে দুই লাখ বাংলাদেশিকে দেশে ফিরে আসতে হবে বলে ধারণা জনশক্তি রপ্তানিকারকদের। বায়রা অর্থ সচিব ফখরুল ইসলাম বলেছেন, ২০০৬-৮ সালে মালয়েশিয়ায় লোক গিয়েছেন প্রায় ৪ লাখ। তার মধ্যে ৫০ থেকে ৬০ ভাগ লোক দেশে ফেরত এসেছে। আর বাকি যারা সেখানে আছে তার মধ্যে ১০-১৫ ভাগ ফেরত আসতে পারে।

এইসব শ্রমিককের পুর্নাবাসনের জন্য মালয়েশিয়া সরকারের সাথে আলোচনা করবে বলে জানিছেন প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়। প্রভাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, যেহেতু মালয়েশিয়ায় তাদের জন্য শ্রমিক দরকার। সেজন্য তারা শ্রমিক নিতে উৎসাহিত হবে। বাংলাদেশ থেকে শ্রমিক নেবে কারণ তাদের ও আমাদের ধর্মীয় এবং সামাজিক বন্ধন প্রায় এক রকম।

দেশে ফেরত আসলে এসব দক্ষ শ্রমিকদের অন্য কোন দেশে আরও বেশি বেতনে পাঠানো যাবে বলে মনে করেন বিশ্লেষকরা। রামরুর প্রকল্প পরিচালক মেরিনা সুলতানা বলেছেন, মার্কেট আরো কোথায় কোথায় আছে, আর কোন কোন জায়গায় চলমান আছে। সেই জায়গাগুলোতে ঐ কোয়ালিটি ধরে যদি ফিরে আসি তাহলেও তার সফলতা পাওয়া যাবে।

এছাড়া দেশের ক্রমবর্ধমান অর্থনীতিতেও এই শ্রমিকরা বিশেষ ভূমিকা রাখতে পারে বলেও মনে করেন তারা।

সূত্র : ইন্ডিপেন্ডেট টেলিভিশন

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ