রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেসি-রোনালদোকে পেছনে ফেললেন নেইমার

news-image

স্পোর্টস ডেস্ক : রাশিয়া বিশ্বকাপের অন্যতম তিন তারকা নেইমার, লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। এরই মধ্যে আসরের নকআউট রাউন্ডে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে মেসির আর্জেন্টিনা ও রোনালদোর পর্তুগাল। টুর্নামেন্টে কেবল টিকে আছে ব্রাজিলের প্রাণ ভোমরা নেইমার। পাশাপাশি নেজেকে মেলেও ধরেছেন তিনি। আর তারই জের ধরে এবার এক কীর্তিতে মেসি-রোনালদোকে ছাড়িয়ে গেলেন নেইমার।

বিশ্বকাপের চলতি আসরের নকআউট পর্বে গতকাল রাতে মেক্সিকোর বিপক্ষে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে ব্রাজিল। আর এই জয়ের মধ্যদিয়েই তারা নাম লিখিয়েছে কোয়ার্টার ফাইনালের তালিকায়। এই ম্যাচে এক গোল করার পাশাপাশি সতীর্থ ফিরমিনোকে দিয়ে আরেকটি গোল করিয়েছেন নেইমার। এর সুবাদে ফুটবলের বিশ্ব আসরে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের গোলসংখ্যা দাঁড়ালো ৬টি (২০১৪ সালে ৪টি এবং ২০১৮ সালে ২টি)। দুই বিশ্বকাপ মিলে এ ৬ গোল করতে তিনি নিয়েছেন ৩৮টি শট।

যেখানে ছোট ম্যাজিসিয়ান মেসি বিশ্বকাপে ৬ গোল করতে শট নেন ৬৭টি এবং সমানসংখ্যক গোল করতে সিআর সেভেন শট নেন ৭৪টি। এখানেই মেসি-রোনালদোকে পেছনে ফেলেছেন ব্রাজিল নক্ষত্র নেইমার।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ