বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

এনটিভির ১৫বছর পূর্তি উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন

news-image
নিজস্ব প্রতিনিধি :  সময়ের সাথে আগামীর পথে এই স্লোগানকে ধারন করে আগামীকাল মঙ্গলবার দেশের দর্শকপ্রিয় টিভি চ্যানেল এনটিভি পথচলার ১৫বছর পূর্ন করে ১৬বছরে পদার্পণ করবে। এই উপলক্ষে দেশ ব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে ব্রাহ্মণবাড়িয়ায়ও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে সকাল ১০টায় স্থানীয় সরকারী মহিলা কলেজ প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য র‌্যালী সকাল সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব প্রাঙ্গনে এক আলোচনা সভা ও প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা অনুষ্ঠান। এতে প্রধান অতিথি থাকবের জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান।
সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ এ.এস.এম শফিকউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন ২৫ বিজিবি সরাইল অধিনায়ক লেঃ কর্নেল মোঃ শাহ্ আলী, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসাইন, পৌর মেয়র নায়ার কবির, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের চেয়ারম্যান ডাঃ আবু সাঈদ, প্রেসক্লাবের সভাপতি খ.আ.ম রশিদুল ইসলাম,ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মঞ্জুরুল আলম।
অনুষ্ঠানে আমন্ত্রিত সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে এনটিভির স্টাফ রিপোর্টার শিহাব উদ্দিন বিপু।

এ জাতীয় আরও খবর

শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় ঘোষণা

ওটিটিতেও দেখা যাবে শাকিবের ‘রকস্টার’

হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ৪০০ ছাড়াল

অর্থনৈতিক খাতে রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না: অর্থমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বাতিল নয়, পর্যালোচনা করা হবে

নাসীরুদ্দীন পাটওয়ারী: সীমান্ত হত্যা বন্ধ না হলে স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর লাল-সবুজ চুড়ি পরা উচিত

নাহিদ ইসলাম: কাঁটাতার দিয়ে বন্ধুত্ব সম্ভব নয়

রাজনৈতিক স্থিতিশীলতায় শিক্ষার্থীদের সহযোগিতা প্রয়োজন : প্রধানমন্ত্রী

ফ্যাসিস্ট সরকার দেশীয় সম্পদ ধ্বংস করেছে: জ্বালানিমন্ত্রী

নাহিদ ঝড়ে বাংলাদেশ জিতে সিরিজে এগিয়ে

১১ দিনে দেশে ১৪৪ কোটি ডলার রেমিট্যান্স

ঈদে ট্রেনে নারীদের জন্য পৃথক কামরার নির্দেশ হাইকোর্টের