বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অবসর নিচ্ছেন ইনিয়েস্তা, তার পথে আরো কয়েকজন

news-image

স্পোর্টস ডেস্ক : রাশিয়ার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল স্প্যানিশরা। এরই মাঝে দুঃসংবাদ পেল সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। অবসরে যাচ্ছেন মাঝমাঠের অদম্য সৈনিক আন্দ্রেস ইনিয়েস্তা! সিদ্ধান্ত চূড়ান্ত, এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণার পালা।

এমনই ইঙ্গিত দিয়েছেন ইনিয়েস্তার সাবেক সতীর্থ সেস ফ্যাব্রিগাস, খুবই খারাপ লাগছে; আমরা লড়াকু ও অদম্য এক খেলোয়াড়কে হারাতে যাচ্ছি। অবসরে যাচ্ছে আন্দ্রেস। শুধু সে নয়, তার পথে হাঁটতে পারে আমার আরো বেশ কজন বন্ধু। নতুন প্রজন্ম ও বিদায়ী বন্ধুদের জন্য আগ্রিম শুভকামনা।

শেষ ষোলোর তৃতীয় ম্যাচে মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে মুখোমুখি হয় স্পেন-রাশিয়া। শুরু থেকেই আক্রমণ, প্রতিহতকরণে জমে উঠে খেলা। প্রথমে আত্মঘাতী গোলে এগিয়ে যায় স্পেন। পরে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরায় রাশিয়া। এরপর মুহুর্মহু অ্যাটাকে রুশদের ব্যতিব্যস্ত রাখে স্প্যানিশরা। তবে গোলমুখ খুলতে পারেনি। মাঝে মাঝে কাউন্টার অ্যাটাকে উঠলেও কাঙ্ক্ষিত সাফল্য পায়নি স্বাগতিকরা। ফলে ১-১ সমতায় শেষ হয় নির্ধারিত সময়ের খেলা।

এতে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। এ সময়েও রুশ দূগে একের পর এক আঘাত হানে স্পেন। কিন্তু কাজের কাজ হয়নি। স্বাভাবিকভাবেই ম্যাচ নিষ্পত্তির জন্য দ্বারস্থ হতে হয় পেনাল্টি শ্যুটআউটের। এতে ১ গোল করে আশা জাগান ইনিয়েস্তা। তবে বাকিদের ব্যর্থতায় ৪-৩ গোলে হেরে বিদায় নিতে হয় স্পেনকে। সূত্র : বাংলাদেশ জার্নাল