রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টাইব্রেকারে রাশিয়ার কাছে হেরে বিদায় স্পেনের

news-image

একের পর এক ফেবারিটের বিদায় ঘটছে রাশিয়া বিশ্বকাপ থেকে। প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছে জার্মানি। দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিলো আর্জেন্টিনা পর্তুগাল। এবার রাশিয়ার কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিলো আরেক ফেবারিট স্পেন। নির্ধারিত ৯০ মিনিট ১-১ গোলে সমতা। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ১২০ মিনিটের খেলা সমতায় থাকার পর টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিলো ২০১০ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা।

টাইব্রেকারে স্পেনের কোকে এবং ইয়াগো আসপাসের শট ঠেকিয়ে নায়কে পরিণত হন রাশিয়ার গোলরক্ষক আকিনফিভ।