প্রথমবারের মত রাশিয়ার আর্মি গেম-এ অংশ নিবে পাকিস্তান

news-image

প্রথমবারের রাশিয়ায় অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল আর্মি গেম-এ অংশ নিবে পাকিস্তান। পাকিস্তান ছাড়াও আরও ছয়টি দেশ অংশগ্রহণ করবে। অন্য দেশগুলো হচ্ছে: আলজেরিয়া, ভিয়েতনাম, মিয়ানমার, সুদান ও ফিলিপাইন। শুক্রবার এক ভিডিও কনফারেন্সে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সইগু এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, ‘এটা খুবই খুশির খবর যে এ বছর প্রতিযোগিতা ভৌগলিকভাবে সম্প্রসারিত হয়েছে এবং প্রতিযোগীদের তালিকা আরো দীর্ঘ হয়েছে। এ বছরের গেমে ৩২টি দেশের ১৮১টি টিম অংশ নেবে, যা গত বছরের চেয়ে প্রায় এক-তৃতীয়াংশ বেশি। প্রথমবারের মতো পাকিস্তান, আলজেরিয়া, ভিয়েতনাম, মিয়ানমার, সুদান ও ফিলিপাইনের সেনা সদস্যরা তাদের দক্ষতা প্রদর্শন করবে।’

রাশিয়া, আজারবাইজান, বেলারুশ, চীন ও কাজাখস্তানের পাশাপাশি আরো দুটি দেশ- ইরান ও আর্মেনিয়া প্রতিযোগিতার আয়োজক হিসেবে ভূমিকা রাখবে।

সইগু বলেন, ‘এখন থেকে এক মাসেরও কম সময়ের মধ্যে এই প্রতিযোগিতা শুরু হবে। প্রতিযোগী এবং অনেক ডেভোটি’র জন্য একটি স্বস্তিদায়ক পরিবেশ তৈরি লক্ষ্যে এই সময়ের মধ্যে সবকিছুই করা হবে।’ ২৮ জুলাই থেকে ১১ আগষ্ট পর্যন্ত ‘ইন্টারন্যাশনাল আর্মি গেম-২০১৮’ অনুষ্ঠিত হবে। সূত্র : সাউথ এশিয়ান মনিটর

এ জাতীয় আরও খবর

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার

নবীনগর উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুর মৃত্যু

রাজধানীতে বেপরোয়া চোর চক্র, বাদ যাচ্ছে না মসজিদও

নাইজারে সেনা ক্যাম্পে ভয়াবহ হামলা, নিহত ১৩

ছুটির দিনেও সচল ১০ শতাংশ শিল্প কারখানা

গোপালগঞ্জে বিজিবির মামলায় আসামি ৫০০৮

দ্রুত উইকেট হারানোর পর ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড

সাদা পোশাকে আংটি বদল, বিয়ের ছবি প্রকাশ মিমির