বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রকাশ্যে কাপড় ছিঁড়ে এক নারীকে পিটুনী, ভিডিও ভাইরাল

news-image

অমানবিক এক ঘটনার সাক্ষী থাকল ভারতের রাজধানী দিল্লি। পালাম গ্রাম এলাকায় সম্পত্তি নিয়ে বিবাদের জের ধরে এক নারীকে প্রকাশ্যে মারধর করল অন্য নারীরা। এমনকি লাঞ্চনার শিকার নারীর পোশাকও ছিঁড়ে দেওয়া হয়।
কিন্তু সে সময় ওই নারী সাহায্যের জন্য আর্তচিৎকার করতে থাকলেও কেউ এগিয়ে আসেনি। বরং ছবি ও ভিডিও করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়েছে। আর সেই ভিডিও ইতিমধ্যে ভাইরালও হয়ে গেছে।