,

ম্যারাডোনার খুনিকে খুঁজে দিলে ১০ লাখ টাকা পুরষ্কার!

news-image

৫৭ বছরের ম্যারাডোনা বিশ্বকাপের গ্রুপ পর্বে আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচের মাঝে অসুস্থ হয়ে পড়েছিলেন। ঘাড়ে প্রচণ্ড ব্যথা নিয়েই ম্যাচ দেখতে এসেছিলেন আর্জেন্টাইন এই তারকা কিংবদন্তী। ম্যাচ শেষে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল বলে খবর ছড়ায়। পরে ম্যারাডোনা সোশ্যাল সাইটে জানান, তিনি ভাল আছেন। কিন্তু কেউ একজন ম্যারাডোনার মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে দিয়েছিল। সেই খুনিকে খুঁজছেন ডিয়েগো।

গম্ভীর গলায় একজন বলে চলেছেন, ‘ওনাকে হাসপাতালে আনা হয়েছিল। একটু আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ডিয়েগো ম্যারাডোনার’। পুরোটাই আর্জেন্টাইন ভাষায়। কেউ একজন ভয়েস মেসেজ করে এমন খবর ছড়িয়ে দিয়েছিল হোয়াটস অ্যাপে।

ম্যারাডোনার আইনজীবী মাতিয়াস মোরলা জানিয়েছেন, ‘এমন খবর যে ছড়িয়েছে তাকে খুঁজে দিতে পারলে ১০ হাজার ডলার পুরস্কার দেওয়া হবে। যা বাংলাদেশী টাকায় প্রায় ১০ লাখ টাকা। মারাদোনা এমন ঘোষণা করেছেন। উনি এই ব্যাপারটা নিয়ে প্রচণ্ড রেগে রয়েছেন। ভুয়া খবর শুনে ম্যারাডোনার বোন অসুস্থ হয়ে পড়েছিলেন। উনি বারবার আমাকে আর ডিয়েগোকে ফোনে ধরার চেষ্টা করছিলেন। কিন্তু সেটা না পারায় প্রচণ্ড টেনশনে ভুগছিলেন ডিয়েগোর বোন।’ মোরলা আরও জানালেন, ঘাড়ে ব্যথার সঙ্গে সেদিন ম্যারাডোনার রক্তচাপ প্রবলভাবে বেড়ে গিয়েছিল। তবে আর্জেন্টাইন তারকা এখন ভাল আছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে