রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আদালতের রায়ের পর জরিমানা দিয়ে অ্যাপলের সঙ্গে নিস্পত্তি করেছে স্যামসাং

news-image

অ্যাপলের সঙ্গে একটি মেধাসত্ত্ব ভঙ্গের মামলায় হেরে আদালতের বাহিরেই মার্কিন কোম্পানিটির সঙ্গে জরিমানা দিয়ে সমঝোতা করেছে স্যামসাং। গত বুধবার তারা অ্যাপলের সঙ্গে এই সমঝোতা করে। এর ফলে সাত বছর ধরে চলে আসা অ্যাপল-স্যামসাং বাণিজ্যিক বিরোধের অবসান ঘটলো। এর আগে যুক্তরাষ্ট্রের আদালত স্যামসাংকে অ্যাপলের ডিজাইন ফিচার অনুকরণ করার দায়ে অভিযুক্ত করে ৫৩৯ মিলিয়ন মার্কিন ডলার জরিমানা দেবার নির্দেশ দেয়।

আদালতের রায়ের আগেই স্যামসাং অ্যাপলকে ৩৯৯ মিলিয়ন মার্কিন ডলারের ক্ষতিপূরণ দিয়েছিলো। কিন্তু তাতে সন্তুষ্ট না হয়ে আদালতের দ্বারস্থ হয় অ্যাপল। ফলে, বর্তমানে স্যামসাং এর কাছে মাত্র ১৪০ মিলিয়ন ডলার পেতো অ্যাপল। তবে ধারণা করা হচ্ছে, বুধবারের সমঝোতায় বাকি অর্থ আদালতের বাহিরেই লেনদেন করা হয়েছে অথবা স্যামসাং আলোচনার ভিত্তিতে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ অ্যাপলকে পরিশোধ করেছে। রয়টার্স

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ