,

যেসব কারণে বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা

news-image

লাতিন আমেরিকার গ্রুপ থেকে আর্জেন্টিনা যে বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করবে, বেশির ভাগ ফুটবল বিশেষজ্ঞ সেটা আশাই করেননি। সেখান থেকে হ্যাটট্রিক করে দলকে রাশিয়ায় এনেছেন লিওনেল মেসি।

ক্রোয়েশিয়ার কাছে লজ্জার হারের পর যখন অনেকেই আর্জেন্টিনার শোকগাঁথা লিখতে বসেছিলেন, তখন নাইজিরিয়াকে হারিয়ে নক আউটে পৌঁছেছেন মেসিরা। আফ্রিকার এই দল মেসিদের যথেষ্ট বেগ দিলেও কিছুটা হার না মানা মানসিকতা এবং কিছুটা ভাগ্যদেবীর সাহায্যে প্রি কোয়ার্টারে পৌঁছেছে আর্জেন্টিনা।

ক্রোয়েশিয়ার কাছে হারের পর একদম ভেঙে পড়েছিল আর্জেন্টিনা শিবির। আত্মবিশ্বাসটাই যেন উড়ে গিয়েছিল দল থেকে। নাইজিরিয়াকে হারিয়ে সেটাই ফিরে এসেছে দি’মারিয়াদের মধ্যে। বিশ্বাস ফিরে পেয়ে নতুন করে বিশ্বকাপ অভিযান শুরু করতে মরিয়া হিগুয়াইনরা।

মেসিদের সবচেয়ে বড় সুবিধা, তাদের কাছ থেকে দেশের সমর্থকরাও বিশাল কিছু প্রত্যাশা করছেন না। এখনও পর্যন্ত তাদের দেখে ফেভারিটদের তালিকা থেকে বাদ দিয়েছেন বেশির ভাগ বিশেষজ্ঞই। প্রত্যাশার চাপ না থাকায় অনেক চাপমুক্ত থেকে খেলতে পারবেন মেসিরা।

প্রথম দুই ম্যাচে তেমন কিছুই করতে পারেননি। কিন্তু মহা গুরুত্বপূর্ণ নাইজিরিয়া ম্যাচে গোল করে ছন্দে ফিরেছেন লিও মেসি। আর ছন্দে থাকা মেসি যে কতটা ভয়ঙ্কর, তা আর বলার অপেক্ষা রাখে না।

এ বার পালা নক আউটের। যেখানে মেসিদের প্রথম প্রতিপক্ষ ফ্রান্স। তেমন একটা ছন্দে কিন্তু নেই পোগবারাও। তাই প্রি কোয়ার্টারের বাধা পেরতে সমস্যা হওয়ার কথা নয় আর্জেন্টিনার। তবে এসবই অনুমান, খাতা কলমের হিসাব নিকাশ। আর কয়েক ঘণ্টা পরেই জানা যাবে কতটা এগুলো মেসিরা।

সূত্র: আনন্দবাজার

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে