,

আর্জেন্টিনা একাদশে চমক, ফিরছেন পাভন!

news-image

স্পোর্টস ডেস্ক: রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ এরইমধ্যে শেষ হয়েছে। তীব্র প্রতিযোগিতা করে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে সেরা ১৬ দল। তবে চলতি আসরে ফুটবল বিশ্বের নজর কেড়েছে অন্যতম ফেভারিট আর্জেন্টিনা। প্রথম দুই ম্যাচে ড্র আর পরাজয়ের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে দলটি। নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত খেলেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে লিওনেল মেসির দল। রাশিয়ার কাজান অ্যারেনা স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় রাত ৮টায় ফ্রান্সের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

তবে শেষ ষোলোর প্রথম ম্যাচে ফ্রান্সকে মোকাবেলার আগে শুক্রবার অনুশীলনে ঘাম ঝরিয়েছেন দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার খেলোয়াড়েরা। আলবিসিলেস্তেদের কোচ হোর্হে সাম্পাওলি অনুশীলনে একাদশ নির্বাচনের জন্য ১২ জন খেলোয়াড়কে বিশেষ অনুশীলন করান। নাইজেরিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচের একাদশের সঙ্গে এদিন যুক্ত হয়েছেন ক্রিস্তিয়ান পাভন। ধারণা করা হচ্ছে ফরাসিদের বিপক্ষে মূল একাদশেই থাকবেন তরুণ এই উইঙ্গার।

শোনা যাচ্ছে, আক্রমণভাগের ডানপাশে পাভনকে জায়গা ছেড়ে দিয়ে ফলস নাইন পজিশনে মেসি খেলবেন। আর তাই যদি হয় তবে একাদশে নিজের জায়গা হারাবেন নম্বর নাইন পজিশনে খেলা অভিজ্ঞ স্ট্রাইকার গনজালো হিগুয়াইন।

অনুশীলনের ১২ খেলোয়াড়:
আরমানি, তাগলিয়াফিকো, রোহো, ওতামেন্দি, মারকাদো, বানেগা, মাসচেরানো, পেরেজ, ডি মারিয়া, পাভন, হিগুয়াইন ও মেসি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে